বাংলাদেশের বাজারে ৬০০০ এমএএইচ ব্যাটারির টেকনো স্পার্ক ৬ এয়ার
দেশের বাজারে হংকংভিত্তিক মোবাইল ফোন নির্মাতা টেকনোর স্পার্ক সিরিজের সবশেষ সংযোজন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৬ এয়ার’ নিয়ে এসেছে ট্রানশান বাংলাদেশ লিমিটেড। ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির টেকনো স্পার্ক ৬ এয়ার ফোনটি ওশেন ব্লু এবং ক্লাউড হোয়াইট এই দুটি ট্রেন্ডি রঙে পাওয়া যাচ্ছে।
টেকনো স্পার্ক ৬ এয়ার ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি। যা একবার পুরোপুরি চার্জে টানা ৪ দিন ব্যবহার করা এবং ৩৫ দিন স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যাবে। এই স্মার্টফোনের বিশাল ব্যাটারি আপনাকে যেমন সঙ্গ দেবে তেমনি দীর্ঘ সময় ধরে ফোনটি দিয়ে কাজ, পড়াশোনা বা বিনোদনও উপভোগ করা যাবে। সীমিত বাজেটের মধ্যে সুবিশাল ব্যাটারি স্মার্টফোন কিনতে চাইলে টেকনো স্পার্ক ৬ এয়ার হবে সঠিক সিদ্ধান্ত।
ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘বাংলাদেশের বাজারে টেকনো মোবাইল ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাই এবার প্রযুক্তিবান্ধব তরুণ প্রজম্মের সব রকম প্রয়োজন বুঝেই টেকনো নিয়ে এসেছে নতুন হ্যান্ডসেট স্পার্ক ৬ এয়ার। ফোনটিতে রয়েছে বিশাল ব্যাটারি ও বড় ডিসপ্লে। এ ছাড়া নতুন নতুন ফিচার এবং সাশ্রয়ী দামের কারণে স্পার্ক ৬ এয়ার ক্রেতাবান্ধব ফোন হয়ে উঠবে আশা করছি।’
ফোনে ৯০.৬ অনুপাতের স্ক্রিন-টু-বডির ৭ ইঞ্চি বড় ডট নচ এইচডি+ডিসপ্লেও রয়েছে। যাতে ৭২০বাই১৬৪০ পিক্সেলের নেটিভ রেজ্যুলিউশন পাওয়া যাবে। বড় ডিসপ্লে হলেও ফোনটি অনেক আরামদায়ক। পছন্দের সিনেমা, টিভি শো বা জুম মিটিং ও অনলাইন ক্লাসে অংশ নিতে সব রকমের আলোতে এর ৪৮০ নিটের স্ক্রিন পুরোপুরি পাঠযোগ্য। টেকনো স্পার্ক ৬ এয়ারের ২জিবি+৩২ জিবি সংস্করণের দাম ৯,৯৯০ টাকা এবং ৩জিবি+৬৪জিবি সংস্করণের দাম ১০,৯৯০ টাকা।
কোয়াড ফ্ল্যাশ লাইট সেটআপসহ ১৩এমপি এআই ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহারকারীর প্রতিটি মূল্যবান স্মৃতি ক্যাপচারের জন্য টেকনো স্পার্ক ৬ এয়ার আদর্শ ফোন। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ছাড়াও এতে একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও একটি থার্ড এআই লেন্স রয়েছে। এআইচালিত ক্যামেরা মাধ্যমে ১৮টি ভিন্ন ধরনের দৃশ্য ধারণে ৯৫ ভাগ অ্যাকোরেসি দেবে। পেছনের ক্যামেরায় রয়েছে এফ ১.৮ অ্যাপারচার ও কোয়াড ফ্ল্যাশ লাইট সেটআপ। সেলফি তোলার জন্য টেকনো স্পার্ক ৬ এয়ারে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
টেকনো স্পার্ক ৬ এয়ারে বিশাল স্টোরেজ ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রয়েছে অক্টাকোর প্রসেসর এবং ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। যা অগণিত ছবি, ভিডিও এবং অ্যাপ্লিকেশন ব্যবহারের সব চাহিদা পূরণ করবে। টেকনো স্পার্ক ৬ এয়ার ফোনটি কোয়াড কোর প্রসেসরের ২ জিবি র্যাম ও ৩২ জিবি রমের অন্য আরেকটি সংস্করণেও পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড ১০ চালিত টেকনোর সবশেষ ফোনটিতে হাইওএস ৬.২ এ অডিও শেয়ারের মতো অনেক অভিনব বৈশিষ্ট্য রয়েছে। যার মাধ্যমে আপনি ৩টি ব্লুটুথ অডিও ডিভাইস সংযোগ করতে পারবেন। মিউজিক উপভোগ, হোয়াটসঅ্যাপ কল রেকর্ড, স্ট্যাটাস সেভার, সার্ভার প্যানেল ভি ২.০, ওয়াইফাই শেয়ার ছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা। এতে স্ক্রিন বা ফোনকে স্পর্শ না করে কলগুলো রিসিভ করার সুবিধাও রয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা