বিশ্বজুড়ে জিমেইলে বড় ধরনের বিভ্রাট, সমস্যায় ব্যবহারকারীরা
বিশ্বজুড়ে বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে জিমেইল। অনেকেই মেইল পাঠাতে পারছেন না এবং মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন। অন্য মেইল সেবা থেকে মেইল করা হলে তা জিমেইলে পৌঁছাচ্ছে না। জিমেইল অ্যাকাউন্টে ঢুকতেই পারেননি তারা। আমাদের সংবাদে ব্যবহৃত ছবিতে দেখানো হয়েছে কোন ধরনের সমস্যা পড়ছেন ব্যবহারকারীরা। খবর দ্য জেরুজালেম পোস্টের।
তবে বিভিন্ন গণমাধ্যম গুগলের নানা ধরনের সমস্যার কথা জানাচ্ছে। বলা হচ্ছে, জি স্যুটের সবগুলো সেবাতেই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। গুগল ড্রাইভও বিভ্রাটের কবলে পড়েছে। কেউ কেউ তাদের ড্রাইভে ফাইল আপলোড করতে পারলেও শেয়ার করতে পারছিলেন না।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে (বাংলাদেশের স্থানীয় সময় সোয়া ১০টা) ব্যবহারকারীরা জিমেইলে বিভ্রাট নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন। ‘গুগল অ্যাপস স্ট্যাটাস পেইজে’ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে গুগল। গুগল বলছে, 'আমরা জিমেইলের সঙ্গে জড়িত এক সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরও তথ্য জানাব।' জিমেইলের সমস্যা নিয়ে অসংখ্য ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন টুইট করে। বলা হচ্ছে, জিমেইলে এ ধরনের বিভ্রাট এবারই প্রথম নয়। এ বছরের জুলাই মাসেও ভারতের গুগল ব্যবহারকারীরা বিপাকে পড়েছিলেন, কয়েক ঘণ্টার জন্য ঠিকঠাক কাজ করেনি জিমেইল সেবা। সে সময় ভারত বাদেও অন্য কয়েকটি দেশের ব্যবহারকারীরা জিমেইলে ঢুকতে পারছিলেন না বলে অভিযোগ জানিয়েছিলেন। ডাউন ডিটেকটরের তথ্য অনুযায়ী, সমস্যার সূত্রপাত গুগল সার্ভারের বিভ্রাট থেকে। প্রায় ৬২ শতাংশ অভিযোগকারীই বলেছেন, তারা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা