আসছে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রাইভেটকার
বাংলাদেশে শুরু হতে যাচ্ছে গাড়ি উৎপাদন। ২০২১ সালের মাঝামাঝি থেকে শুরু হবে এই উৎপাদন। প্রাথমিক ভাবে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হলেও পর্যায়ক্রমে এই বিনিয়োগ ছাড়াবে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারে। বর্তমানে গাড়ি কারখানার নির্মাণ কাজ চলছে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ১শ একর জমির উপর। মূলত যুক্তরাষ্ট্র, চীন, ইতালি এবং ভারতের প্রযুক্তি সহায়তায় বিভিন্ন ধরনের ট্রাক, পিক-আপ, সেডান কার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল এবং মোটরসাইকেল তৈরি করা হবে এই কারখানায়।
বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিদেশি কোম্পানিগুলোর সাথে যৌথভাবে এই কারখানা নির্মাণ করছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই কারখানা চালু হলে প্রথমবারের মত দেশেই উৎপাদিত হবে একটি গাড়ির প্রায় ৬০% যন্ত্রাংশ। যার ভেতর রয়েছে চেসিস, লিথিয়াম ব্যাটারি, মোটর, সফটওয়্যার এবং বডি। জানা গেছে, এখানে তৈরি করা গাড়িগুলোর মধ্য এসইউভির দাম পড়বে ২৫ লাখ টাকা। সেডান কারের দাম হবে ১২ থেকে ১৫ লাখের মত। এছাড়া মোটর সাইকেলগুলোর দাম পড়বে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকার ভেতর। কোম্পানির মার্কেট রিসার্চ অনুযায়ী দেশে ২০২৫ সাল নাগাদ বছরে ৪ লক্ষ গাড়ি বিক্রির বাজার সৃষ্টি হবে। ইলেকট্রিক গাড়ির জন্য কোম্পানিটি ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ব্যাটারি তৈরি করবে যা ফুল চার্জ করতে হতে খরচ হবে মাত্র ৪শ টাকা। দেশের হাইওয়ে গুলিতে কুইক চার্জিং পয়েন্ট স্থাপন করা হবে। ব্যাটারির লাইফ ধরা হয়েছে ১০ বছর। এখন পর্যন্ত মোটরসাইকেল তৈরির বেশ কয়েকটি কোম্পানি থাকলেও দেশে চার চাকার গাড়ি উৎপাদিত পণ্য তালিকায় নেই। আশা করা যাচ্ছে সকল আক্ষেপ হয়তো শীঘ্রই ঘুচে যাবে। ২০২১ সাল থেকেই বাজারে চলে আসবে মেইড ইন বাংলাদেশ গাড়ি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা