বিল গেটস-ওবামাসহ প্রভাবশালীদের টুইটার হ্যাকের তদন্তে এফবিআই
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ধনকুবের প্রযুক্তি ব্যক্তিত্ব বিল গেটস, জেফ বেজোসসহ বেশ কয়েকজন প্রভাবশালীদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই।
বিবিসি জানায়, ক্রিপ্টোকারেন্সি জালিয়াত চক্র এই হ্যাকের ঘটনার সঙ্গে জড়িত বলে অনুমান করছেন মার্কিন গোয়েন্দারা।
আগামী ২৩ জুলাইয়ের মধ্যে টুইটার কর্তৃপক্ষকে এই ব্যাপারে বক্তব্য উপস্থাপন করতে বলেছে যুক্তরাষ্ট্রের সিনেট কমার্স কমিটি।
সিনেট কমিটির প্রধান নিজেই টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
বুধবারের এই সাইবার হামলায় হ্যাক করা হয়েছে সামনের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট।
বাদ যাননি বিখ্যাত সব প্রযুক্তি উদ্যোক্তরাও। মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ছাড়াও আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের অ্যাকাউন্টও নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল হ্যাকাররা।
বিলিয়নিয়ার তারকা শিল্পী ক্যানি ওয়েস্ট ও তার স্ত্রী টিভি সেলিব্রিটি কিম কার্দাশিয়ানের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে। সম্প্রতি ক্যানি আসন্ন মার্কিন নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন।
এমনকি প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে। টুইটার কর্তৃপক্ষ জানায়, এ সবই ভুয়া টুইট। কোনওভাবে প্রভাবশালীদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। গোটা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
মার্কিন রাজনীতিবিদেরাও এই ঘটনায় প্রশ্ন তুলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট কতটুকু নিরাপত্তাহীন ছিল-এ নিয়ে টুইটার কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন রিপাবলিকান সিনেটার জোস হাউলি।
তবে হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ঝুঁকিমুক্ত ছিল।
হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্টগুলোতে দেখা যায়, 'আমার বিটকয়েন অ্যাকাউন্টে প্রেরিত অর্থ দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপনি যদি এক হাজার ডলার পাঠান, ফিরে পাবেন দুই হাজার ডলার। এবং এটি করতে হবে পরবর্তী ৩০ মিনিটের মধ্যেও।'
সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি ক্রাউডস্ট্রাইকের সহপ্রতিষ্ঠাতা দিমিত্রি আলপেরোভিচ বলেন, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিই সবচেয়ে ভয়াবহ হ্যাকের ঘটনা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা