মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
পূর্বের দুই ক্লাবে সাদামাটা ছিল কোচ ভিনসেন্ট কোম্পানির ক্যারিয়ার। বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে উঠেছিলেন অনন্য উচ্চতায়। অ্যান্ডারলেখট ও বার্নলেতে যেখানে জয়ের শতাংশ পঞ্চাশও ছিল না, বায়ার্নে সেটা সত্তরের কাছাকাছি। তার অধীনে লিগে হারতে ভুলে গেছিল বাভারিয়ানরা। শনিবার (১৪ ডিসেম্বর) তাদের পুড়ালেন এক এশিয়ান।
ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার পার্ক জি সাং। অফুরন্ত দমের কারণে অনেকে এই দক্ষিণ কোরিয়ানকে তিন ফুসফুসের ফুটবলার বলে থাকেন। তার সঙ্গে তুলনা করা হয় মাইনজের লি জাই সাংকে। নামে অনেকটা মিল থাকলেও তাদের রক্তের সম্পর্ক নেই। মিল শুধু জাতীয়তা আর ওই দমে। তার আগুনে পুড়ে মাইনজের কাছে ২-১ গোলে হারল বায়ার্ন মিউনিখ।
জোড়া গোল করেছেন সাং, হ্যারি কেনবিহীন বায়ার্নের গোলটি লেরয় সানের। গত মেতে দায়িত্ব নেয়া ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্ন মিউনিখের এটা প্রথম হার, এবারের মৌসুমেও প্রথম। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটি ৪।
বুন্দেসলিগায় ১৪ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছে বায়ার্ন, ড্র ৪টি। স্থানও সেই পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩৩ পয়েন্ট আর ৩০ গোল ব্যবধান তাদের। গত মৌসুমের চ্যাম্পিয়ন লেভারকুসেন ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২২ পয়েন্ট নিয়ে মাইনজ উঠেছে ছয়ে।
মেওয়া অ্যারেনায় ৪০ মিনিটে এগিয়ে যায় মাইনজ। বাঁপ্রান্ত থেকে উড়িয়ে মারা শটে বায়ার্নের বক্সে বল পান আরমিন্দো সিয়েব। তার শট মাইকেল অলিসের গায়ে লেগে বাঁক খায়। সেই বল পেয়ে গোল করেন সাং। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
৬০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সাং। আরমিন্দোর পাসে পোস্টের কাছেই বল পান তিনি। ঘুরে নেয়া শট ঠেকাতে পারেননি ডানিয়েল পেরেজ। জালে একমাত্র শট নিয়ে বায়ার্ন ৮৭ মিনিটে গোল পেলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা