অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ। যদিও ভেজা আউটফিল্ড খেলার উপযোগী করতে পেরিয়েছে ৫ ঘণ্টারও বেশি সময়। টস জিতে আগে ব্যাট করতে নেমে টাইগাররা যথারীতি বিপর্যয় দিয়ে শুরু করেছে।
১০ রানেই হারিয়েছে ২ উইকেট। এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা সাদমান ইসলাম দুইবার জীবন পেয়ে ফিফটি তুলে নিয়েছেন। দিনশেষে সফরকারীরা ২ উইকেটে ৬৯ রান করেছে।
জ্যামাইকার কিংস্টন সাবিনা পার্ক স্টেডিয়ামে শনিবার দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে মেহেদী হাসান মিরাজের দল। ওপেনিংয়ে ব্যর্থ জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম এবং পেসার শরিফুল ইসলামের পরিবর্তে নাহিদ রানা একাদশে ফিরেছেন।
এদিন বৃষ্টি না হলেও আগের টানা বর্ষণে ভেজা আউটফিল্ড দুই দলকে অপেক্ষায় রাখে দীর্ঘ সময়। ফলে ৩০ ওভারের এক সেশনেই কেবল মাঠে গড়িয়েছে।
আগে ব্যাট করতে নেমে যথারীতি নিজের উইকেট দিয়ে শুরুটা করেছেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়। কেমার রোচের করা পঞ্চম ওভারের শেষ বলটি ছিল অফ স্টাম্পের কিছুটা বাইরে। এমন বলে বাংলাদেশের মুখস্থ উইকেট দেয়ার একটি রীতি দীর্ঘকাল ধরেই দেখা যায়। জয়ও সেই রীতি মেনে সুইং করে আরও বাইরে যেতে থাকা বলে ব্যাটের কানা ছুঁয়ে দেন, লাফিয়ে সেটি তালুবন্দী করেন উইন্ডিজ উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা।
৮ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ আর ২ রান যোগ করতেই হারায় ওয়ানডাউনে নামা মুমিনুল হককেও। সবসময়ই কেমার রোচকে রীতিমতো আতঙ্ক মানা বাংলাদেশের এই উইকেটও তারই দখলে। ফুল লেংথে ফেলা বলটি মুমিনুলের ডিফেন্ড করতে চাওয়া ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে। টাইগারদের অভিজ্ঞ ব্যাটার ৬ বলে রানের খাতা খোলার আগেই ফিরলেন।
বাংলাদেশ দিনের পরবর্তী ২৩ ওভারে আর কোনো উইকেট না হারালেও তাতে কৃতিত্ব ছিল উইন্ডিজদের। কারণ ব্যক্তিগত ফিফটি হাঁকানো সাদমানের দুটি এবং আরেক অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দীপুর একটি ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা।
১০০ বলে ৩টি চার এক ছক্কায় ৫০ রানে অপরাজিত আছেন সাদমান। আরেক অপরাজিত ব্যাটার দীপু করেছেন ১২ রান।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা