চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার বোর্ড সভা ডেকেছে। ভার্চুয়ালি হবে এ সভা। যেখানে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।
ধারণা করা হচ্ছে, যদি পাকিস্তান প্রস্তাবিত হাইব্রিড মডেলে সম্মত না হয়, তাহলে ভোটাভুটির মাধ্যমে দেশটির আয়োজন অধিকার কেড়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও পাকিস্তানকে তাদের অবস্থান পরিবর্তনে রাজি করানোর জন্য আর্থিক প্রণোদনা দেয়ার কথাও শোনা যাচ্ছে। তবে, পিসিবি সূত্র নিশ্চিত করেছে যে, তারা কোনো ধরনের সহ-আয়োজন বা অতিরিক্ত আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব গ্রহণ করবে না এবং পুরোপুরি পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজনের অবস্থানেই অনড় থাকবে। - ক্রিকইনফো
দীর্ঘ বিরতির পর আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। যেটি ২০২৫ সালের মাঠে গড়ানোর কথা। তবে, ভারত আপত্তিতে টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতোমধ্যেই সরকারিভাবে অনুমতির কারণ দেখিয়ে ভারত দল পাঠানোর অস্বীকৃতি জানিয়েছে। ঠিক যখন পিসিবি টুর্নামেন্টের সূচি ঘোষণা করতে যাচ্ছিল। এর ফলে পাকিস্তানের উপর হাইব্রিড মডেল গ্রহণের জন্য চাপ বাড়ানো হয়েছে, যেখানে কিছু ম্যাচ অন্য দেশে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ভার্চুয়াল সভায় হাইব্রিড মডেল নিয়ে আলোচনা হবে। যদি পাকিস্তান এতে সম্মত না হয়, তাহলে আইসিসি পুরো টুর্নামেন্ট অন্য কোথাও স্থানান্তরের জন্য ভোটাভুটি করতে পারে। এই পরিস্থিতিতে, পিসিবি টুর্নামেন্ট বর্জন বা ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাতে পারে। তবে আর্থিক কারণে সম্প্রচারকারীরা এই বিকল্প সমর্থন নাও করতে পারে।
আইসিসিতে ভারতের শক্তিশালী আর্থিক প্রভাব তাদের বড় সুবিধা দেয় এবং আগামী মাসে জয় শাহ আইসিসির নেতৃত্ব গ্রহণ করলে এই অবস্থান আরও শক্তিশালী হবে। এদিকে, পাকিস্তান সম্ভাব্য আইনি পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইতোমধ্যে লন্ডনে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। পিসিবি করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলোর সংস্কারে ১৩ বিলিয়ন পাকিস্তানি রুপি বিনিয়োগ করেছে, যা টুর্নামেন্ট স্থানান্তরিত হলে ক্ষতির মুখে পড়বে। যদিও আইসিসি আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে পারে, পিসিবি জানিয়ে দিয়েছে যে, তারা এই ধরনের প্রস্তাব গ্রহণ করবে না বা তাদের আয়োজকের অধিকার নিয়ে আপস করবে না।
আইসিসি বোর্ডের ১৭ জন সদস্যের মধ্যে রয়েছেন চেয়ারম্যান গ্রেগ বার্ক্লে, একজন স্বাধীন পরিচালক (নাম এখনো নিশ্চিত হয়নি), মহসিন নকভি (পাকিস্তান), মিরওয়াইস আশরাফ (আফগানিস্তান), মাইক বেয়ার্ড (অস্ট্রেলিয়া), ফারুক আহমেদ (বাংলাদেশ), রিচার্ড থম্পসন (ইংল্যান্ড), জয় শাহ (ভারত), ব্রায়ান ম্যাকনিস (আয়ারল্যান্ড), রজার টোয়াস (নিউজিল্যান্ড), ড. মুসা আবদুল সামাদ (দক্ষিণ আফ্রিকা), শাম্মি সিলভা (শ্রীলঙ্কা), ড. কিশোর শ্যালো (ওয়েস্ট ইন্ডিজ), তাভেংওয়া মুকুহলানি (জিম্বাবুয়ে) এবং সহযোগী সদস্য পরিচালক মুবাশির উসমানি, মহিন্দা ভল্লিপুরম ও ইমরান খাজা (ডেপুটি চেয়ারম্যান)।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা