বিশ্বকাপের গ্রুপিং ঘোষণা, অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ
২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে অনূর্ধ্ব-১৯ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসবে মালয়েশিয়ায়। আজ (শনিবার) আসন্ন টুর্নামেন্টটির সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশের যুব নারী দল ‘ডি’ গ্রুপে পড়েছে। একই গ্রুপে তাদের সঙ্গী শক্তিশালী অস্ট্রেলিয়া।
ফরম্যাটটিতে মেয়েদের যুব বিশ্বকাপের গত আসরেও একই গ্রুপে ছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরে লাল-সবুজের প্রতিনিধিরা অজিদের হারিয়েছিল। কেবল তাই নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সেও গিয়েছিল বাংলাদেশ। যদিও টাইগ্রেস মেয়েদের সেমিফাইনাল খেলা হয়নি।
বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে স্কটল্যান্ড ও নেপাল। তবে নারী-পুরুষদের বিশ্ব ক্রিকেটে দাপুটে অবস্থান থাকা অজি মেয়েরাই গ্রুপটিতে পরাক্রমশালী হিসেবে খেলবে। অ-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ১৮ জানুয়ারি। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় আসরটির ফাইনাল।
এ ছাড়া গ্রুপ ‘এ’ তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। আয়োজক মালয়েশিয়াও গ্রুপটিতে রয়েছে। শক্তিশালী গ্রুপ-‘বি’তে রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘সি’-তে খেলবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সামোয়া এবং নাইজেরিয়া। আফ্রিকান দুটি দেশই এবার প্রথমবার নারীদের যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছে।
সবমিলিয়ে ১৬টি দল অংশ নিচ্ছে আসন্ন বিশ্বকাপে। চার গ্রুপ থেকে শীর্ষ ৩টি করে দল নিয়ে মোট ১২ দল সুপার সিক্স রাউন্ডে উঠবে। তাদের নিয়ে হবে দুটি গ্রুপ, ৬টি করে দল ভাগ হয়ে লড়বে সেমিফাইনালের লড়াইয়ে। দুই গ্রুপের শীর্ষ ২টি করে দল সেমিফাইনালে যাবে। ২ ফেব্রুয়ারির ফাইনাল দিয়ে ইতি ঘটবে এই আসরের।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা