মানুষের ভালোবাসার প্রতিদান দেয়া নৈতিক দায়িত্ব : কোচ সালাউদ্দিন
জাতীয় দলের সঙ্গে কোচ সালাউদ্দিনের পথচলার শুরু সেই ২০০৬ সাল থেকে। ২০০৬-১০ পর্যন্ত ছিলেন সহকারী কোচ। ২০১০-১১ তে ছিলেন বিসিবি একাডেমির বিশেষজ্ঞ কোচ। মাঝে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরেছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে।
আপাতত সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তিটা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তবে সব ঠিক থাকলে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যেতে পারে বিসিবি।
নতুন করে দায়িত্ব নেয়ার পর আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কথা বলেছেন সালাউদ্দিন।
উইন্ডিজ সফর থেকে দলের সঙ্গে যোগ দেবেন সালাউদ্দিন। অভিজ্ঞ এই কোচ বলেন, 'যেহেতু আমি সহকারী কোচ, আমার মনে হয় যে যেহেতু হেড কোচ আছে এখানে। তার দর্শনটা আমাকে আসলে...সে কিভাবে টিমটা চালাচ্ছে, তাকে সাহায্য করা। এর সঙ্গে খেলোয়াড়দের সাহায্য করা যতুটুকু পারি। আমার ভূমিকাটা হয়তো ভিন্ন হবে আগেরবারের তুলনায়।'
পরে আরও যোগ করে বলেন, 'চেষ্টা করব আমাদের ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাস হয়। সেই সঙ্গে আমাদের যে বিদেশি কোচরা আছে তাদের সঙ্গে যোগাযোগটা যেন আরেকটু ভালো সেদিকে লক্ষ্য রাখব।'
জাতীয় দলের কিট ফের গায়ে দেওয়ার বিষয়ে সালাউদ্দিন বলেন, 'আমার আসলে বেসিক্যালি অনুভূতি খুব কম। অনুভূতি হয় না। কারণ এটা আমার পেশা। আমি যেই জার্সিতেই থাকি, সেটাতে পুরোটা দেওয়াই হচ্ছে আমার কাজ। আমি যেন ১১০ পার্সেন্ট দিতে পারি এবং আমি আমার সেরাটা যেন দিতে পারি। আমি যেহেতু পেশাদার কোচ, আমি যেখানে কাজ করবো সেখানেই আমার পুরোটা দিতে হবে।'
ক্রিকেটভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করেন সালাউদ্দিন। 'অনূভূতি তো অবশ্যই থাকবে। হয়তো বাসায় রোমাঞ্চটা একটু বেশি। মানুষ আমাকে ভালোবাসছে; আমি দেখলাম শেষ কিছুদিনে, সেটার প্রতিদান দেওয়াও নৈতিক দায়িত্ব হয়ে গেছে। আর চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সময় যতটুকুই হোক, আমি যদি কারও জীবনে সামান্যতম প্রভাব রাখতে পারি, সেটাই মনে করি সার্থকতা। আমি হয়তো ড্রামাটিকালি অনেক চেঞ্জ করতে পারব না। কিন্তু আমার একটা কথা, একটা কিছুতে তাঁর জীবনে কিছু পরিবর্তন হয় তাহলে সেটা আমার অনেক বড় সার্থকতা হবে।'
এবার বিসিবির চাকরি নেওয়া প্রসঙ্গে বলেন, 'সব কিছু তো আসলে বলা যাবে না। আমার মনে হয় এখন সঠিক সময়। আমি হয়তো কোচিং আর বেশীদিন নাও করতে পারি। হয়তো আর পাঁচ-চার বছর করব। আমার মনে হয় এখনই সঠিক সময়। আমার দীর্ঘ কোচিং ক্যারিয়ারের শেষে আমি যদি আরও একটা জেনারেশনকে হেল্প করতে পারি, তাহলে সেটা আমার নিজের কাছেও ভালো লাগবে। কারণ আপনি শুধু জেনে গেলেন, কিন্তু কোন প্রদীপ জ্বালালেন না, সেটা তো ঠিক হবে না। এই কাজটা যদি ভালোভাবে করতে পারি, কিছুটা হেল্প হলেও আমি মনে করি ভালো হবে।'
এর আগে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রশ্নে অনাগ্রহ দেখিয়েছেন সালাউদ্দিন। এবার কেন সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন? এর কারণ জানতে চাইলে তিনি বললেন, 'আমি সব সময় বলেছি, আমাকে একটু সময় দিতে হবে। আমি আসতে চাইনি, তা নয়। কারণ, আমি দু-তিনটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম। সেটা তো আমি একেবারে ফেলে আসতে পারব না। যেহেতু ফারুক ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকে শুরু হয়েছে, তিন মাস আগে থেকে কথা চলছিল, এর মধ্যে আমি এগুলো সেটল করতে পেরেছি বলে আসতে পেরেছি।'


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা