প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন, দিতে হবে পরীক্ষা
সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্যারিয়ারে সব মিলিয়ে ম্যাচ খেলেছেন প্রায় সাড়ে চারশ। উইকেট শিকার করেছেন সাতশর বেশি। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে প্রশ্ন উঠেছে সাবেক নম্বর ওয়ান অলরাউন্ডারের বোলিং অ্যাকশন নিয়ে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে ডিভিশন-১ এ সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। ইংল্যান্ড জাতীয় দলের ম্যাচ থাকায় সারের ৮জন খেলোয়াড় ছিলেন না। সেই তালিকায় ছিলেন দুই স্পিনার উইল জ্যাকস ও ড্যান লরেন্স। তাই সারের জন্য একটি ম্যাচ খেলেন সাকিব।
এই ম্যাচ খেলার মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর কাউন্টি ক্রিকেটে ফেরেন সাকিব। ২০১১-১২ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি। টনটনে প্রত্যাবর্তনের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে স্মরণীয় করে রাখেন। তবে ম্যাচটা তার দল ১১১ রানে হেরে যায়।
সেই ম্যাচে সাকিব দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বল করলেও একটি ‘নো বল’ ও ডাকেননি ফিল্ড আম্পায়াররা। তবে সেই ম্যাচের প্রায় দুই মাস পর জানা গেছে, ওই সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার।
তবে আপাতত সাকিবকে মাঠের বাইরে থাকতে হচ্ছে না। সাকিবকে নিষেধাজ্ঞা বা কোনো শাস্তি দেয়া হয়নি। তবে বোলিং অ্যাকশনের শুদ্ধতার পরীক্ষা দিতে হবে তাকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা