ব্যালন ডি আর ঘোষণা আজ
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এরই মধ্যে ভিনিসাসের ব্যালন ডি’অর জয়ের খবর বেরিয়েছে ইউরোপীয় মিডিয়ায়। কয়েক দিন আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা শিরোনাম করেছে- বিশ্বের ১ নম্বর হওয়ার লড়াইয়ে সবচেয়ে যোগ্য ভিনিসাস। তাদের অনলাইন শিরোনাম- ‘প্যারিসে সোনায় মোড়ানো ভিনিসাস।’
রিয়াল মাদ্রিদের এ ব্রাজিলিয়ান তারকা কতটা এগিয়ে আছেন, তা বোঝাই যায়। এ বছর ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর-এর ৬৮তম জয়ী কে হচ্ছেন আনুষ্ঠানিকভাবে তা জানা যাবে আজ মধ্য রাতে। প্যারিসের থিয়েটার ডু শাটালেটে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা করবে সেরা ফুটবলারের নাম।
প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে এটি অর্জনের। তাই বছর শেষে কে পাচ্ছেন বর্ষসেরা এ পুরস্কার, যার জন্য অপেক্ষায় খেলোয়াড়সহ পুরো ফুটবল বিশ্ব। গত দেড় দশক মেসি (৮টি) ও রোনালদোর (৫টি) আধিপত্য ছিল এই পুরস্কারে। তবে এ বছর তাদের কেউ সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়ায় স্বভাবতই ফুটবল দুনিয়া নতুন কারও হাতেই ব্যালন ডি’অর উঠতে দেখবে।
পুরস্কার জয়ের দৌড়ে আছেন ব্রাজিলের ভিনিসাস জুনিয়র, ইংলিশ তারকা জুড বেলিংহাম এবং স্প্যানিশ তারকা রডরি। রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন ভিনি ও বেলিংহাম। অন্যদিকে স্পেনের ইউরো কাপ জয়ের বড় ভূমিকা রেখেছেন রডরি। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
পাশাপাশি ম্যানসিটির সাফল্যের পেছনেও ভূমিকা ছিল রডরির। এ ছাড়া তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখা আর্লিং হলান্ড। তবে সবচেয়ে এগিয়ে রিয়াল তারকা ভিনি। তিনি রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে করেছেন ২৪ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি।
গত মঙ্গলবার বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ৫-২ গোলে জয়ের ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেন এ ব্রাজিলিয়ান। এরপরই রিয়ালের কোচ দাবি করেন এবার ব্যালন ডি’অর পাবেন ভিনিই। তিনি ভিনিকে ‘এক্সট্রা অর্ডিনারি’ বলেও উল্লেখ করেন। সমানতালে এগিয়ে আছেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। এদিকে অতিমানবীয় হয়ে উঠছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হলান্ড।
একাই প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিচ্ছেন ম্যানসিটির এ তারকা। এ মৌসুমে ৯ ম্যাচে ১১ গোল করে আছেন সবার শীর্ষে। তবে মনোনয়ন না পেয়ে হতাশ রিয়াল মাদ্রিদ তারকা স্ট্রাইকার রদ্রিগো গোজ। গত মৌসুমে স্প্যানিশ ক্লাবের হয়ে ৫১ ম্যাচে ১৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট ছিল ৯। তাই এখন দেখার পালা মনোনয়নপ্রাপ্ত ৩০ খেলোয়াড়ের মধ্যে কে পান বর্ষসেরার ব্যালন ডি’অর পুরস্কার।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা