নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
নতুন কোচের অধীনে চলতি মৌসুমটা দারুণ কাটছে চেলসির। আগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারলেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি ব্লুজের। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ে ফিরেছে এনজো মারেসকার শিষ্যরা।
ইতালিয়ান কোচ এনজো মারেসকার অধীনে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে চেলসি। উয়েফা কনফারেন্স লিগে টানা দুই জয়ে ৩৬ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে তারা। ভালো সময় কাটছে লিগেও। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে তারা।
আগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলেও লড়াই করেছিল মারেসকার শিষ্যরা। রবিবার নিউক্যাসলের বিপক্ষে চেলসি ছিল আরও দুর্দান্ত। ৫২ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নিয়ে ৭টি গোলমুখে রেখেছিল তারা।
ম্যাচ শুরুর ১৮তম মিনিটে দলকে লিড এনে দেন নিকোলাস জ্যাকসন। পাল্টা আক্রমণে উঠে বাঁ কর্নারে থাকা পেদ্রো নেতোর উদ্দেশে দারুণ এক ক্রস নেন কোল পালমার। তিনি বল বাড়িয়ে দেন জ্যাকসনকে। বাকি কাজটা সেরে নেন সেনেগালিজ ফরোয়ার্ড। লিগে এটি তার ষষ্ঠ গোল।
দাপট দেখানো চেলসিকে অবশ্য ৩২তম মিনিটে অস্বস্তিতে ফেলে অ্যালেক্সান্ডার ইসাক। লিভরামেন্তো, গিমারেস ও জোয়েলিনটন হয়ে বল পান ইসাক। চেলসি গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। সমতায় নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঝলক দেখান দারুণ ফর্মে থাকা পালমার। লাভিয়ার থেকে বল পেয়ে লিগে নিজের সপ্তম গোলটি আদায় করে নেন ইংলিশ মিডফিল্ডার। আর এই গোলটিই শেষ পর্যন্ত জয়ের ভিত গড়ে দেয়। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
লিগে ৯ ম্যাচের মধ্যে ৪টিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছে রেড ডেভিলরা। ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ১৩ নম্বরে উঠেছে ওয়েস্ট হ্যাম।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা