শান্তকেই অধিনায়ক রাখতে চায় বিসিবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্ত সরে দাঁড়াতে চাইছেন বলে ক্রিকেট বিষয়ক কয়েকটি ওয়েবসাইটে বলা হয়েছে। তবে অধিনায়ক হিসেবে বাঁহাতি এই ব্যাটারের ওপরেই বিসিবি আস্থা রাখতে চায় বলে জানিয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
শনিবার এক প্রতিবেদনে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, গত জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন শান্ত। তবে এবার তিন ফরম্যাটের দায়িত্বই ছাড়তে চান তিনি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তিনি (শান্ত) আর দলকে নেতৃত্ব দিতে চান না বলে জানিয়েছেন। অলআউট স্পোর্টস
আরেক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, দক্ষিণ আফ্রিকার কাছে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পরই বিসিবির শীর্ষ কর্মকর্তাদের অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি জানান শান্ত।
তবে বোর্ড পরিচালক ফাহিমের দাবি, বিসিবিকে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। অবশ্য শান্ত যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করে তাকেই অধিনায়ক হিসেবে রেখে দিতে চায় বোর্ড। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাহিম বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো ডকুমেন্ট আমার কাছে এখনও আসেনি। আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি এটার সত্যতা কতটুকু। যদি হয়ে থাকে এটা আমাদের জন্য একটা বড় খবর। নতুন ক্যাপ্টেন যদি তৈরি করতে হয় ক্রিকেট বোর্ডকে বড় বড় স্টেপ নিতে হবে। কিংবা তাকেই আবার অনুরোধ করে রাখা হয় কি না, বসে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বিচার-বিবেচনা করতে হবে কী অবস্থা, কী সিদ্ধান্ত নিব। একটু অপেক্ষা করতে হবে আমরা আসলে কী সিদ্ধান্ত নিই।
অবশ্যই বিসিবি আলোচনা করতে চাইবে। শান্ত এতদিন ধরে ক্যাপ্টেন্সি করছে। এটা তো সময়ের ইনভেস্টমেন্ট। আমরা একজনকে তৈরি করার চেষ্টা করছি। সে যদি হঠাৎ করে সরে যায়, নতুন একজন কিছুটা অপ্রস্তুত। সেটাতে যেতে না চাওয়াই স্বাভাবিক হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা