দেশে প্রধান কোচ হওয়ার মতো কেউ নেই: তামিম
চলমান ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় নিয়মিত দেখা যাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এই সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অবকাঠামোগত ঘাটতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার মতো কেউ নেই- এমন অভিমত তার।
ভারতীয় ক্রীড়া পত্রিকা স্পোর্টস্টারকে দেয়া সাক্ষাৎকারে দেশের ক্রিকেট বিষয়ে খোলামেলা কথা বলেছেন তামিম। সূত্র: ইউএনবি
নিজের অবসর, আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনা, সাকিব আল হাসানের সঙ্গে তার সম্পর্ক, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের চলমান সংকট এবং বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি বাধাগ্রস্ত করছে এমন বিষয় নিয়ে তিনি কথা বলেন।
দীর্ঘ সাক্ষাৎকারে তামিম কোনো বাংলাদেশি কোচের জাতীয় দলের নেতৃত্ব দেয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান এবং ২৫টি সেঞ্চুরির অধিকারী এই সাবেক অধিনায়ক বলেন, ‘ঢাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব বাংলাদেশ ক্রিকেটের ধীর উন্নয়নের একটি বড় কারণ।
‘২০০৬-২০০৭ সালে আমার অভিষেক হয় এবং ২০২৪ সালে এসে গত ১৭ বছরে ঢাকায় একটিও নতুন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়নি।’
বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য কোন কোন ক্ষেত্রে মনোযোগ দেওয় উচিত সে প্রসঙ্গে এ কথা বলেন তামিম। তিনি বলেন, ‘বাংলাদেশে কিছু দিক ঠিক আছে। তবে বেশিরভাগেরই পরিবর্তন প্রয়োজন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক ব্যবস্থাপনারও তীব্র সমালোচনা করেন তিনি।
বিসিবির আর্থিক ক্ষমতা দেখানোর জন্য পূর্ববর্তী বোর্ড সভাপতি নাজমুল হাসান প্রায়ই ব্যাংকে শত শত কোটি টাকা থাকার কথা বলে গর্ব করতেন। তবে তামিম মনে করেন, ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা করার বদলে বোর্ডের উচিত অবকাঠামোগত উন্নয়নে তা বিনিয়োগ করা।
তিনি বলেন, ‘সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন বিসিবি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার ২০০ কোটি টাকা থাকার দাবি করে, তখন এটা মুখে চড় মারার মতো মনে হয়। এই টাকা অলস পড়ে থাকা উচিত নয়। অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা থাকলেই চলবে। বাকি এক হাজার কোটি টাকা অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠানগুলো সাধারণত উন্নতির জন্য তাদের আয় পুনর্বিনিয়োগ করে, যা বিসিবি করে না।’
ঢাকায় মিরপুরের মতো আরেকটি সুযোগ-সুবিধার অভাব নিয়েও প্রশ্ন তোলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। পাশাপাশি সারা দেশে ভালো মানের উইকেটের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, ‘মিরপুরের মতো সুবিধা-সম্বলিত আরও স্টেডিয়াম অবশ্যই প্রয়োজন। নির্দিষ্ট কিছু উইকেটে নিজেদের শক্তির দিকে মনোযোগ দিয়ে খেলা ঠিক আছে। তবে ঘরোয়া ক্রিকেটেও মানসম্মত উইকেট তৈরি করা গুরুত্বপূর্ণ।
‘এভাবে আপনি আপনার ক্রিকেটারদের পরীক্ষা করে তাদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করতে পারেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন সম্পর্কে তামিম বলেন, ‘প্রত্যাবর্তন বিবেচনা করার জন্য একটি সুস্পষ্ট পথ ও উদ্দেশ্য থাকতে হবে।’
তবে প্রত্যাবর্তনের বিষয়টি তামিম স্পষ্ট না করলেও সেই সম্ভাবনাকে নাকচও করেননি।
সাকিবের সঙ্গে পারস্পরিক সম্পর্ক নিয়ে তামিম কিছুটা অস্পষ্ট কথা বলেছেন এবং তাদের সম্পর্কের অবনতির কারণও স্পষ্ট করেননি।
তামিম বলেন, ‘বর্তমানে বাংলাদেশে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার মতো কেউ নেই।’
তিনি প্রস্তাব দেন- বোর্ডের উচিত জাতীয় দলের জন্য কোচিং স্টাফ ৩০:৭০ অনুপাতে নিয়োগ করা, যেখানে ৩০ শতাংশ বিদেশি কোচ উচ্চ পদে থাকবেন এবং বাকি ৭০ শতাংশ স্থানীয় কোচ থাকবেন। এতে স্থানীয়রা ভবিষ্যতে আরও ভালো করার সুযোগ পাবেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা