সেমির আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর চলছে সংযুক্ত আরব আমিরাতে। যেখানে ইতোমধ্যে দুটি ম্যাচে মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ম্যাচে তারা বিশ্বকাপে জয় তুলে নেয় দীর্ঘ ১০ বছর পর। পরের ম্যাচে আশা জাগিয়েও টাইগ্রেসরা ইংল্যান্ডের কাছে হেরে যায়। টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্যে আগামীকাল (বৃহস্পতিবার) তৃতীয় ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
সেই ম্যাচে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গতকাল কথা বলেছেন বাংলাদেশের তারকা স্পিনার নাহিদা আক্তার। বিসিবির পাঠানো ভিডিওতে তিনি বলেন, ‘গত ম্যাচের হারটা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক, খারাপ লাগার একটি জায়গা। এই কয়দিনে আমাদের যে অনুশীলন সেশন চলছে, আমরা চেষ্টা করছি ওই জায়গা থেকে বের হওয়ার এবং কীভাবে আরেকটু উন্নতি করা যায় এবং ম্যাচে তা কাজে লাগানো যায়।’
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম কোনো বোলার হিসেবে শততম উইকেট নেওয়া এই স্পিনার আরও বলেন, ‘যেহেতু আমরা সেমিফাইনাল খেলতে চাই, সেহেতু এই দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পরের ম্যাচ আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমরা এই ম্যাচে মনোযোগ দিচ্ছি যে, কীভাবে জিততে পারি।’
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের পথ সহজ করতে চান নাহিদা, ‘আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারি, তাহলে সেমিফাইনালে যাওয়াটা সহজ হবে আমাদের জন্য। সবদিক থেকেই আমাদের মনোযোগ পরের ম্যাচে। এই ম্যাচে ভালো করার জন্য…শুধু ভালো করার জন্য নয়, জয়ের জন্য নামব আমরা এবং জেতার জন্য যা যা করা দরকার, চেষ্টা করব সেসব করার।’
আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে নামবে জ্যোতির দল। এখন পর্যন্ত বাংলাদেশের গ্রুপ ‘বি’তে থাকা সব দলই দুটি করে ম্যাচ খেলেছে। যেখানে দুটিতেই জিতে সবার ওপরে আছে ইংল্যান্ড। একটি করে জয় ও হার নিয়ে যথাক্রমে তার পরের অবস্থান ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের। সমান পয়েন্ট পেলেও টাইগ্রেসরা রানরেটের ভিত্তিতে পিছিয়ে আছে। তালিকায় সবার তলানিতে দুই ম্যাচেই পরাজিত স্কটল্যান্ডের মেয়েরা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা