বাংলাদেশকে ৪৯ বল হাতে রেখে হারাল ভারত
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াইটাও জমাতে পারেনি বাংলাদেশ। আগের ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। পরে বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়ায় ভারত সহজ এক জয় তুলে নেয়।
গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে মাত্র ১১.৫ ওভারেই। অর্থাৎ ৪৯ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে তারা।
এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।
টি-টোয়েন্টিতে ভারতের জন্য ১২৮ রান আসলে কিছুই নয়। ১০ ওভার পূর্ণ হওয়ার আগেই যেমন এদিন দলীয় শতক পূরণ করে ফেলে দলটি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও তারা তুলেছিল ৭২ রান। ম্যাচটাও তাতে পুরোপুরি তাদের মুঠোতে চলে যায়।
দুই ওপেনার সঞ্জু স্যামসন ১৯ বলে ২৯ ও অভিষেক শর্মা ৭ বলে ১৬ রান করেন। তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব খেলেন ১৪ বলে ২৯ রানের ইনিংস।
এরপর নিতিশ কুমার ও হার্দিক পান্ডিয়া চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ২৪ বলে ৫২ রান যোগ করেন। এতেই ভারতের জয় নিশ্চিত হয়। ১২তম ওভারে তাসকিনকে টানা দুটি চার ও ছক্কায় ম্যাচ শেষ করেন হার্দিক। ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। নিতিশ ১৫ বলে ১ ছক্কায় করেন অপরাজিত ১৬ রান।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ফেরান সঞ্জুকে। মোস্তাফিজ ফেরান সূর্যকুমারকে। অভিষেক রান আউট হন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা হতাশ করেন। লিটন দাসকে দিয়ে প্রথম ওভার থেকেই উইকেট পতনের শুরু হয়। যা রুখা যায়নি। নিয়মিত বিরতিতেই সফরকারীরা উইকেট হারিয়েছে।
কেবল মাত্র মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা লড়াই করেছেন। শান্ত একটি করে চার ও ছক্কায় ২৫ বলে ২৭ রান করেন। মিরাজ ৩২ বলে ৩ চারে ৩৫ রানে অপরাজিত ছিলেন।
ভারতের পক্ষে আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন।
৯ অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ এবং ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা