৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ রিয়াল মাদ্রিদের
চোট কাটিয়ে আগেভাগে ফিরলেও আলো ছড়াতে পারলেন না কিলিয়ান এমবাপে। ভিনিসিউস কিংবা এন্দ্রিক, তারাও পারলেন না দলকে পথ দেখাতে। বিবর্ণ পারফরম্যান্সে লিলের মাঠ থেকে হারের হতাশা নিয়ে ফিরল রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে বুধবার (০২ অক্টোবর) রাতে ১-০ গোলে জিতেছে লিল। তাদের জয়ের নায়ক জোনাথন ডেভিড, প্রথমার্ধে পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন তিনি। যে কোনও প্রতিযোগিতায় প্রথমবার মুখোমুখি হলো এই দুই দল এবং প্রথম দেখাতেই ইউরোপের সফলতম ক্লাবটির বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিল লিল।
২০২৩ সালের মে মাসের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে হারের তেতো স্বাদ পেল প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রায়ও ছেদ পড়ল। শেষের কয়েক মিনিট ছাড়া রিয়ালের পারফরম্যান্স ছিল সাদামাটা। বিশেষ করে আক্রমণে তাদের চেনা গতির দেখা মেলেনি কখনোই। তারকায় ভরা দলটির কেউই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
প্রথমার্ধে গোল করতে না পারার দুর্ভাবনা তো ছিলই, এবার পুরো ম্যাচেই জালের দেখা পেল না রিয়াল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর প্রথম কোনো লড়াইয়ে গোল করতে পারল না তারা। প্রথম ২০ মিনিটে ভালো দুইটি সুযোগ অবশ্য পেয়েছিল শিরোপাধারীরা; ভিনিসিউস জুনিয়রের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক লুকাস, আর একক নৈপুণ্যে বল পায়ে বক্সে ঢুকে তার বরাবর শট নেন এন্দ্রিক।
এদিন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে রিয়ালের শুরুর একাদশের খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন এন্দ্রিক (১৮ বছর ৭৩ দিন)। তিনি ভেঙে দেন স্প্যানিশ ক্লাবটির কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্ড। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ১৮ বছর ৭৮ দিন বয়সে নেমে আগের রেকর্ড গড়েছিলেন এই স্প্যানিয়ার্ড।
২৫তম মিনিটে গোল খেতে বসেছিল সফরকারীরা। বেঁচে যায় আন্দ্রি লুনিনের ডাবল সেভে। জোনাথন ডেভিডের প্রথম শট ঝাঁপিয়ে ফেরানোর পর আলগা বলে তার দ্বিতীয় প্রচেষ্টা কোনোমতে আটকান ইউক্রেনের গোলরক্ষক।
বিরতির ঠিক আগে আর জাল অক্ষত রাখতে পারেনি রিয়াল। বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কানাডার ফরোয়ার্ড ডেভিডের নিখুঁত স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। আক্রমণে ধার বাড়াতে ৬১তম মিনিটে ডিফেন্ডার এদের মিলিতাওয়ের জায়গায় চোট কাটিয়ে ফেরা এমবাপে এবং এন্দ্রিককে তুলে লুকা মদ্রিচকে নামান রিয়াল কোচ। কিন্তু কেউই পারেননি নিজেকে মেলে ধরতে।
মরিয়া হয়ে শেষ দিকে প্রবল চাপ দেয় রিয়াল। ৮৫তম মিনিটে গোল করার সবচেয়ে কাছাকাছি যায় তারা; তবে জুড বেলিংহ্যামের প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। পরের মিনিটে আন্টোনিও রুডিগারের হেড গোলরক্ষক ফেরানোর পর আলগা বল কাছ থেকে উড়িয়ে মারেন ভিনিসিউস।
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে এই অপ্রত্যাশিত হার রিয়ালকে বড় সমস্যায় ফেলে দিতে পারে। অন্যদের জয় এবং নিজেদের ব্যর্থতায় পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে গেছে তারা, দুই রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই উঠে এসেছে লিল।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা