পুরানের লড়াইয়ের পরও ওয়েস্ট ইন্ডিজের হার, সিরিজে এগিয়ে পাকিস্তান
চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। এর আগে, সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
শনিবার (৩১ জুলাই) দ্বিতীয় টি-টেয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের মধ্যে হলো হাড্ডাহাড্ডি লড়াই। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন দলের দুই সেরা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। রানআউট হওয়ার আগে ৩৬ বলে ৪৬ রান করেন রিজওয়ান। বাবর খেলেন ৪ চার ও ২ ছয়ের মারে ৪০ বলে ৫১ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। এছাড়া ডোয়াইন ব্রাভোর শিকার ২টি উইকেট। ১৫৮ রানের তাড়ায় ব্যাট হাতে নেমে শুরুতেই হাফিজের শিকারে পরিণত হন ওপেনার আন্দ্রে ফ্লেচার। হাফিজের ঘূর্ণিতে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন তিনি। এরপর দুই মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও হেটমায়ারকে হাত খুলতে দেননি পাক বোলাররা। গেইলকে ১৬ রানে হাসান আলী আর হেটমায়ারকে ১৭ রানে ফেরান মোহাম্মদ ওয়াসিম। দুর্দান্ত খেলতে থাকা আরেক ওপেনার এভিন লুইস ৩৫ রানের মাথায় আহত হয়ে মাঠ ছাড়েন। ফলে সব দায়িত্ব গিয়ে বর্তায় অধিনায়ক কাইরন পোলার্ড ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানের ওপর।
উইন্ডিজের হয়ে লড়াই জমিয়ে তুলেছিলেন নিকোলাস পুরান। তার ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল ক্যারিবিয়ানরা। কিন্তু পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটা আর সম্ভব হয়নি। পুরান ৩৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন ৬২ রানে। বল হাতে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ৪ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৫৭/৮ (শারজিল ২০, রিজওয়ান ৪৬, বাবর ৫১, ফখর ১৫, হাফিজ ৬, হাসান ০, মাকসুদ ৫, শাদাব ৫, ওয়াসিম ১*; আকিল ৪-০-৩০-০, হোল্ডার ৪-০-২৬-৪, গেইলর ১-০-১১-০, ব্রাভো ৪-০-২৪-২, শেফার্ড ৩-০-৩৮-০, ওয়ালশ ৪-০-২৫-০)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৫০/৪ (ফ্লেচার ০, লুইস আহত অবসর ৩৫, গেইল ১৬, হেটমায়ার ১৭, পুরান ৬২*, পোলার্ড ১৩, হোল্ডার ০*; হাফিজ ৪-১-৬-১, আফ্রিদি ৪-০-৪৪-১, হাসান ৪-০-৩২-১, শাদাব ৪-০-১৪-১, কাদির ১-০-১১-০, ওয়াসিম ৩-০-৩২-১)
ফল: পাকিস্তান ৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ হাফিজ


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা