ধূমপান কাণ্ডে নিষিদ্ধ তিন শ্রীলঙ্কান ক্রিকেটার
গত মে মাসে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে শ্রীলঙ্কার সহ-অধিনায়ক ছিলেন কুশল মেন্ডিস। তাকে ধরা হচ্ছিল লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ কাণ্ডারি। সে ভাবনা থেকে পেয়ে গিয়েছিলেন সহ-অধিনায়কের দায়িত্বও। অথচ মাস দুয়েকের মধ্যেই তিনি এখন জাতীয় দলের নিষিদ্ধ ক্রিকেটার। সঙ্গে গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানাও।
নিষেধাজ্ঞার কারণটা হচ্ছে ইংল্যান্ড সফরে গিয়ে বায়ো বাবল ভাঙা। ইংল্যান্ড সফরে সে রাতে টিম হোটেল থেকে তার সঙ্গে বেরিয়ে নিষিদ্ধ হয়েছেন দানুষ্কা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলাও। গত জুন মাসে শ্রীলঙ্কা গিয়েছিল ইংল্যান্ড সফরে। আর সেখানে ডারহাম সফরকালে শ্রীলঙ্কার টিম হোটেল থেকে বেরিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন গুনাথিলাকা, মেন্ডিস, ও ডিকভেলা। তাদের এই বেরোনোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে দেখা যায়, বায়ো বাবল ভেঙে বাইরে তো বেরিয়েছেনই, এমনকি হাতে সিগারেট নিয়েও ঘুরছেন তারা। এ নিয়ে বেশ বিপাকেই পড়তে হয় লঙ্কান ক্রিকেট বোর্ডকে। সে অপরাধেই নিষিদ্ধ হয়েছেন তিন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছরের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানার মুখেও পড়তে হয়েছে তাদের।
সবাইকে দিতে হবে এক কোটি রুপি করে। এখানেই শাস্তি শেষ নয়। আগামী ছয় মাস তারা খেলতে পারবেন না ঘরোয়া ক্রিকেটও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরের দুই বছর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কড়া নজরদারিতে রাখবে তাদের। শাস্তিটা আরও বড় হতে পারত তাদের।
লঙ্কান সুপ্রিম কোর্টের বিচারক নিমল দিশানায়েকের অধীনে থাকা পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে সুপারিশ ছিল গুনাথিলাকা ও মেন্ডিসকে ২ বছর এবং ডিকভেলাকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করার। তবে লঙ্কান ক্রিকেট বোর্ড কিছুটা নমনীয় হয়েছে এক্ষেত্রে, তাই এ যাত্রায় এক বছরের নিষেধাজ্ঞাতেই পার পেয়ে গেছেন তিন লঙ্কান ক্রিকেটার।
এদিকে দুইবার নিষেধাজ্ঞা পেয়েছেন গুনাথিলাকা, গত বছর একজন পথচারীর মৃত্যুর কারণ ছিলেন মেন্ডিস। তবু তাদের সমান শাস্তিই দেয়া হয়েছে ডিকভেলাকে। যার কি না এর আগে কোনো অনিয়মের রেকর্ড ছিল না। এখন তিনজনকেই পেতে হচ্ছে সমান শাস্তি। আর এই ঘটনায় বিপাকেই পড়তে হয় লঙ্কান ক্রিকেট বোর্ডকে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা