ফের কুখ্যাত ঘটনা অলিম্পিকে, বক্সিংয়ে প্রতিপক্ষের কানে কামড়!
২৪ বছর আগে বক্সিং লড়াইয়ে এক কুখ্যাত ঘটনার জন্ম দিয়েছিলেন মাইক টাইসন। লড়াইয়ের একপর্যায়ে তিনি কামড়ে ধরেছিলেন প্রতিপক্ষ ইভান্দার হলিফিল্ডের কান।
টোকিও অলিম্পিকেও তেমন এক ঘটনার জন্ম দিলেন মরক্কোর ইউনেস বাআল্লা। অলিম্পিকের বক্সিং ম্যাচে তিনিও প্রতিপক্ষের কানে কামড় বসিয়ে দিয়েছেন।
হেভিওয়েট লড়াইয়ে বাআল্লার প্রতিপক্ষ ছিলেন নিউজিল্যান্ডের ডেভিড নাইয়িকা। ১৬ রাউন্ডের এই ম্যাচে কোনও পয়েন্ট না পেয়ে হেরেছেন মরক্কোয়ান বক্সার।
তবে হারের সঙ্গে তিনি ম্যাচ থেকে বহিষ্কারও হয়েছেন। কারণ লড়াইয়ের সময় তিনি কামড়ানোর জন্য বারবার প্রতিপক্ষের কানের কাছে মুখ নিয়ে যাচ্ছিলেন। এক ভিডিওতে দেখা যায়, বাআল্লা বেশ কয়েকবার নাইয়িকার কানে কামড় বসিয়েছেন।
তার এই আচরণ লক্ষ্য করেন রেফারি। যার কারণে ম্যাচ থেকে বহিষ্কার করা হয় বাআল্লাকে এবং ৫-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয় নাইয়িকাকে।
পরে নাইয়িকা বলেন, ‘সে পুরোপুরি কামড় দিতে পারেনি। তার মুখে গার্ড থাকায় এবং আমি ঘামতে থাকায় ভাগ্যগুণে বেঁচে গেছি।’
তিনি আরও বলেন, ‘আমি তাকে কী বলেছি মনে নেই। তবে আমি তার গালে আঘাত করেছি।’
নাইয়িকা অবশ্য এবারই প্রথম লড়াইয়ের সময় প্রতিপক্ষের কামড়ের শিকার হয়েছেন তা নয়। এর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও তাকে কামড়াতে চেয়েছিল প্রতিপক্ষ। সেই ঘটনা স্মরণ করে তিনি বলেন, ‘এর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে প্রতিপক্ষ আমার বুকে কামড় দিয়েছিল। তবে আমি তাকে (বাআল্লা) বলছিলাম, এসো লড়ি, এটা অলিম্পিক।’
অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ম্যাচ থেকে বহিষ্কার হওয়া ছাড়া আর কোনও বড় শাস্তি পেতে হচ্ছে কিনা বাআল্লাকে, তা এখনও জানা যায়নি।
তবে এমন ঘটনার জন্য বড় শাস্তি পেতে হয়েছিল টাইসনকে। লাস ভেগাসে হেভিওয়েট ওয়ার্ল্ড টাইটেলের লড়াইয়ে তিনি দুইবার কান কামড়েছিলেন হলিফিল্ডের। যার ফলে ম্যাচ থেকে বহিষ্কার হওয়ার পাশাপাশি ১৫ মাসের জন্য বক্সিং লাইসেন্সও হারাতে হয়েছিল টাইসনকে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা