কোয়ারেন্টাইন বিতর্কে ভারতীয় ক্রিকেটারদের খোঁচা মারলেন পেইন
কোয়ারেন্টাইন বিতর্কে ভারতীয় ক্রিকেটারদের একহাত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। ব্রিসবেনের হোটেলে হাউজকিপিংসহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছিলেন আজিঙ্কা রাহানে, রোহিত শর্মারা। তারই উত্তরে পেইন জানিয়েছেন, আইপিএল খেলতে গিয়ে তার কিছু সতীর্থকেও একই অবস্থার সম্মুখীন হতে হয়েছে।
অজি অধিনায়কের কথায়, ভারতীয় ক্রিকেটারদের কোনও মন্তব্য আমার চোখে পড়েনি এবং এ নিয়ে ওদের সঙ্গে কোনও কথাও হয়নি। পরিবার সঙ্গে না থাকলে সেটা খুব চাপের বটেই। কিন্তু স্টিভ স্মিথ আর প্যাট কামিন্সকেও একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে।
অবশ্য বর্ণবিদ্বেষ বিতর্কে তিনি পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের। সিডনিতে ভারতীয় ক্রিকেটারদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে। ব্রিসবেনে যাতে একই জিনিসের পুনরাবৃত্তি না হয় তার জন্য দেশীয় সমর্থকদের কাছে অনুরোধ করলেন অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক টিম পেইন। গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্ণবিদ্বেষ ছেড়েই দিন, আমরা কখনওই কোনওভাবে মানুষকে কটাক্ষ করা সমর্থন করি না। আমরা চাই মানুষ গাব্বায় আসুক, ক্রিকেট উপভোগ করুক, অস্ট্রেলিয়াকে সমর্থন করুক। সমর্থকদের কাছে আমার অনুরোধ, যাবতীয় কটাক্ষ বাইরে ফেলে আসুন এবং মাঠে থাকা ক্রিকেটারদের সমর্থন করুন।
সিডনিতে ঋষভ পন্থের স্টাম্প গার্ড মুছে দেওয়ায় প্রবলভাবে সমালোচিত হয়েছেন স্টিভ স্মিথ। তবে সাবেক অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন বর্তমান অধিনায়ক পেইন। তিনি বলেছেন, মানসিকভাবে স্মিথ খুব শক্ত। সে জানে মাঝে মাঝে তাকে সমালোচিত হতে হবে। সেটা খুব ভালভাবে সামলায়। কোনও কিছু গায়ে মাখে না। পরিসংখ্যানই তার হয়ে কথা বলে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা