কোহলি নয়, বছরের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ক্রিকেটার বুমরা
চলতি বছরে ম্যাচ ফি বাবদ আয়ের হিসাবে অধিনায়ক বিরাট কোহলিকে টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ‘ফার্স্ট বয়’ হয়েছেন পেসার যশপ্রীত বুমরা।
ভারতীয় বোর্ডের দেওয়া বার্ষিক পারিশ্রমিক ছাড়াও ম্যাচ প্রতি টাকা পান ক্রিকেটাররা। টেস্ট ম্যাচ খেলার জন্য দেওয়া হয় ১৫ লাখ টাকা, এক দিনের ম্যাচের জন্য ৬ লাখ টাকা এবং টি ২০-র জন্য দেওয়া হয় ৩ লাখ টাকা করে।
এছাড়াও প্রতি বছর ভারতীয় দলের ক্রিকেটারদের গ্রেড অনুযায়ী টাকা দেওয়া হয়। চারটি গ্রেডে ভাগ করা রয়েছে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের। এ+, এ, বি এবং সি এই চারটি গ্রেডে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এ+ গ্রেডে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরা। বিরাট এই বছর খেলেছেন ৩টি টেস্ট, ৯টি একদিনের ম্যাচ এবং ১০টি টি ২০। এই ২২টি ম্যাচ খেলে তার আয় ১ কোটি ২৯ লাখ টাকা।
বুমরা খেলেছেন ৪টি টেস্ট, যার মধ্যে রয়েছে শনিবার থেকে শুরু হওয়া বক্সিং ডে টেস্টও। ৯টি একদিনের ম্যাচ এবং ৮টি টি ২০। ২১টি ম্যাচ খেলে বুমরা এই বছর পেয়েছেন ১ কোটি ৩৮ লাখ টাকা।
বিরাট যদি বক্সিং ডে টেস্ট খেলতেন তবে তিনিই ম্যাচ ফি বাবদ আয়ের এই তালিকায় শীর্ষে থাকতেন। কারণ তার আয়ের সঙ্গে আরও ১৫ লাখ টাকা যোগ হতো।
এ+ গ্রেডের আরেক সদস্য রোহিত শর্মা আয়ের দিক থেকে বেশ পিছিয়ে। চোটের জন্য ২০২০ সালে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া সফরেও শুরুর দিকে ছিলেন না। তৃতীয় টেস্ট থেকে দলে থাকলেও সেই টেস্ট শুরু হবে ২০২১ সালে। ফলে এ বছর সেই ম্যাচ ফি বাবদ আয় আর হচ্ছে না তার।
রোহিত এই বছর খেলেছেন ৩টি একদিনের ম্যাচ এবং ৪টি টি ২০। ৭টি ম্যাচে তার আয় মাত্র ৩০ লাখ টাকা। তালিকায় বুমরা এবং বিরাটের পরেই রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এ গ্রেডে থাকা এই ক্রিকেটার ২টি টেস্ট, ৯টি একদিনের ম্যাচ এবং ৪টি টি ২০ খেলে তিনি পেয়েছেন ৯৬ লাখ টাকা।
কোটি টাকার তালিকায় প্রায় ঢুকেই পড়েছিলেন জাদেজা। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো টি ২০ এবং গোলাপি বলের টেস্টে বাইরে বসতে না হলে বছর শেষে ম্যাচ ফি বাবদ তার আয়ও হতো কোটি টাকার ওপরে।
সূত্র : আনন্দবাজার


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা