৬.২ সেকেন্ডে গোল করে ইতিহাস!
এমন গোল কখনও দেখেনি বিশ্ব। ম্যাচ শুরুর বাঁশি বাজালেন রেফারি, বল নিয়ে ছুটল এসি মিলানের ফুটবলাররা। সেই দৌড়েই বিপক্ষ সাসসুয়োলোর জালে বল! ৬.২ সেকেন্ডে গোল করে বসলেন মিলানের স্ট্রাইকার রাফায়েল লিয়াও।
সিরি ‘আ’র ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড তো বটেই, ফুটবল দুনিয়ায় কেউ করেছেন কিনা সন্দেহ।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে এসি মিলান। জুভেন্টাস, ইন্টার মিলানের মতো দলকে টেক্কা দিয়ে শীর্ষেও উঠে গেছে একসময়ের ইউরোপিয়ান জায়ান্টরা। রবিবার সাসসুয়োলোকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। তবে ম্যাচের শুরুতে লিয়াওর ওই আচমকা গোলটাই ছিল আসল চমক। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়রা তখনও পজিশনেই যাননি। ব্রাহিল দিয়াজ বল দিলেন চানহানলুর কাছে।
দিয়াজ অবশ্য সঙ্গে সঙ্গে বল ফেরত চাইছিলেন, কিন্তু চানহানলু না থেমে প্রায় অর্ধেক পেরিয়ে যাওয়ার পর হঠাৎ বল বাড়িয়ে দেন লিয়াওর দিকে। বল ধরে এক দৌড়ে বক্সে ঢুকেই শট নিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। সাসসুয়োলো গোলরক্ষক আন্দ্রেয়া কনসিলি হতভম্ব হয়ে দেখলেন কীভাবে বল জালে চলে যাচ্ছে। তখন মাত্র ৬.২ সেকেন্ডের খেলা চলে!
সিরি ‘আ’র ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুততম গোল। ১৯ বছর আগে ২০২১ সালে ফিওরেন্টিনার বিপক্ষে পিয়াচেঞ্জার হয়ে পাওলো পজ্ঞির ৮.১ সেকেন্ডে করা গোলটি এতদিন শীর্ষে ছিল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই লিয়াওর চেয়ে দ্রুততম সময়ে আর কেউ গোল করতে পারেননি।
এর আগে লা লিগায় ২০০৮ সালে এসপানিওলের বিপক্ষে ম্যাচের ৭.৮ সেকেন্ডে গোল করেছিলেন রিয়াল ভায়াদোলিদ তারকা হোসেবা ইয়োরেন্তে। বুন্দেসলিগায় দ্রুততম গোলের রেকর্ড ৯.২ সেকেন্ডের। ২০১৪ সালে বায়ার লেভারকুসেনের করিম বেলারাবিও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এই গোলটি করেছিলেন।
ফ্রেঞ্চ লিগের সবচেয়ে দ্রুতগতির গোলের মালিক কাঁর মিকেল রিও। কানের বিপক্ষে ১৯৯২ সালে ম্যাচের ৮ সেকেন্ডেই গোল করেছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ডটি ২০১৯ মৌসুমের। ওয়াটফোর্ডের বিপক্ষে মাত্র ৭.৬৯ সেকেন্ডে লক্ষ্যভেদ করছিলেন সাউদাম্পটনের শেন লং।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা