লা লিগায় রিয়ালের চারে চার
স্প্যানিশ লা লিগায় টানা চার ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে চতুর্থ ম্যাচে এইবারের মাঠে ৩-১ গোলের জয় পায় এই স্প্যানিশ জায়ান্ট।
একটি গোল করার পাশাপাশি সতীর্থের দুই গোলে অবদান রাখেন বেনজেমা।
বেনজেমার গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান লুকা মড্রিচ। কিকে গার্সিয়া ব্যবধান কমানোর পর জমে ওঠে লড়াই। শেষ দিকে জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস। ঘরের মাঠে আসরে এখন পর্যন্ত জয়শূন্য এইবারের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করে রিয়াল। ১৩ মিনিটের মধ্যে দুই গোল করে তারা।
ষষ্ঠ মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন বেনজেমা। বাঁ দিক থেকে রদ্রিগোর বাড়ানো ক্রস ডি-বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন শনিবার ৩৩ বছর পূর্ণ করা এই ফরোয়ার্ড।
আসরে ফরাসি স্ট্রাইকারের এটি সপ্তম গোল। সব প্রতিযোগিতা মিলে শেষ চার ম্যাচে তার গোল হল পাঁচটি।
ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও জড়িয়ে তার নাম। প্রতিপক্ষের পা থেকে ভাসকেস বল কেড়ে নেওয়ার পর বাইলাইনের কাছ থেকে কাটব্যাক করেন বেনজেমা। আর প্রথম ছোঁয়ায় জোরালো শটে ঠিকানা খুঁজে নেন দারুণ ছন্দে থাকা মদ্রিচ। বল গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।
২৮তম মিনিটে ভাসকেসের ভুলের পর সতীর্থের পা ঘুরে বল ধরে প্রায় ২৫ গজ দূর থেকে অসাধারণ এক শটে দূরের পোস্টের ওপরের কোনা দিয়ে ব্যবধান কমান গার্সিয়া।
অতিরিক্ত সময়ে আরেক গোল করেন ভাসকেস। বেনজেমার পাস পেয়ে ডান দিক থেকে কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।
সব প্রতিযোগিতা মিলে রিয়ালের এটি টানা পঞ্চম জয়।
আর লিগে এটি তাদের নবম জয়। সঙ্গে দুই ড্রয়ে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ১২ ম্যাচ খেলা আতলেতিকো মাদ্রিদ।
তিন নম্বরে নেমে যাওয়া রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ২৬, ১৫ ম্যাচে। এক ম্যাচ কম খেলা ভিয়ারিয়াল ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।
১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বার্সেলোনা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা