পেলের গোল করার রেকর্ড ছুঁলেন মেসি
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছুঁলেন লিওনেল মেসি। তাকে ছাড়িয়ে রেকর্ডটা নতুন করে লেখার অপেক্ষা এখন। নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে পেলের সমান ৬৪৩ গোল এখন লিওনেল মেসিরও।
শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে জালের দেখা পেয়েছেন লিওনেল মেসি। আর তাতেই পেলেকে ছোঁয়া হয়ে গেছে আর্জেন্টাইন তারকার।
পেলে নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন। মেসি বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই তার রেকর্ড স্পর্শ করলেন। ২০০৫ সালে আলবাসতের বিপক্ষে বার্সার হয়ে প্রথম গোল করেছিলেন মেসি। অবশ্য মেসি এদিন প্রায়ই গোল বঞ্চিত হতে যাচ্ছিলেন। ন্যু ক্যাম্পে প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেন মেসি। তবে পেনাল্টি পেয়েও হাতছাড়া হতে বসেছিল সুযোগ। গোল কিপার ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন মেসির শট। ফিরতি বলে তৎপর জর্দি আলবার ক্রস থেকে আবার সুযোগ আসে। এ দফায় হেডে ঠিকই জাল খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। তবে মেসির রেকর্ড ছোঁয়ার ম্যাচটা জয়ে রাঙাতে পারেনি বার্সা। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
এদিকে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি সংখ্যকবার গোল করতে না পারার বিব্রতকর রেকর্ডে মেসি-রোনালদো একই বিন্দুতে মিলেছিলেন গত বুধবার। সেদিন ইতালিয়ান সিরি আর ম্যাচে আতালান্তার বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনালদো। তবে সমতা টিকল না বেশি দিন। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ২৭তম পেনাল্টি মিস করে ফের এককভাবে চূড়ায় উঠলেন মেসি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা