অ্যাডিলেড টেস্টে অশ্বিনের স্পিনে ধরাশায়ী অস্ট্রেলিয়া
অ্যাডিলেড টেস্ট জমিয়ে দিলেন ভারতীয় বোলাররা। ১৯১ রানেই থেমে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জ্বলে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন। নিলেন ৪ উইকেট। উমেশ যাদব পেলেন তিনটি। একই ওভারে জোড়া উইকেট নেন উমেশ। লাবুশানে ও কামিন্সকে ফেরান তিনি। আর বুমরার দখলে ২ উইকেট। সামি উইকেট না পেলেও দুরন্ত বোলিং করলেন।
২৪৪ রানে ভারতীয় ইনিংস শেষ করে দেওয়ার পর ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জাসপ্রীত বুমরা পরপর তুলে নেন দুই ওপেনার ম্যাথু ওয়েড এবং জো বার্নসকে। দু’জনেই ৮ রান করেছেন। দুইজনেই হল এলবিডাব্লিউ। মাত্র ২৯ রানের ভিতরেই ২ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার।
এরপর লাবুশানের সঙ্গে ইনিংস তৈরিতে নামেন স্টিভ স্মিথ। কিন্তু বল করতে এসে প্রথম ওভারেই স্মিথকে (১) ফেরান অশ্বিন। ক্যাচ ধরেন রাহানে। লাবুশানে ৪৭ রান করে উমেশের শিকার হন। ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন রান পাননি। অধিনায়ক টিম পাইন একটা দিক ধরে রাখলেন। তিনি ৭৩ রানে অপরাজিত থাকেন। ১১১ রানেই সাত উইকেট পড়ে যায় অসিদের। সেখান থেকে মিচেল স্টার্ক (১৫), নাথান লায়ন (১০) ও হ্যাজলেউডকে (৮) সঙ্গে নিয়ে দলের রান ১৯১ এ নিয়ে যান পাইন। পাইন আউট হয়ে গেলে আরও আগে থেমে যেত পিঙ্ক বল টেস্টে অসিদের প্রথম ইনিংস। ৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারত তুলেছে এক উইকেটে ৯ রান। পৃথ্বী শ্বাহ (৪) আবার বোল্ড হলেন। এবার কামিন্সের বলে। দুই ইনিংসেই ব্যর্থ তিনি। ভারত আপাতত এগিয়ে ৬২ রানে। উইকেটে আছেন মায়াঙ্ক আগরওয়াল (৫) ও নাইট ওয়াচম্যান জাসপ্রীত বুমরা।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ২৪৪ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। প্রথমদিনের ২৩৩/৬ নিয়ে এদিন খেলা শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু কোনও রান না করেই ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অশ্বিন (১৫) ও ঋদ্ধিমান সাহা (৯)। উমেশ এবং সামিও উইকেটে এলেন আর প্যাভিলিয়নে ফিরলেন। এ'দিন দুটি করে উইকেট ভাগ করে নিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। স্টার্ক পেলেন মোট ৪ উইকেট। কামিন্সের দখলে গেল তিনটি। এদিন মাত্র ৪ ওভার স্থায়ী হয় ভারতের ইনিংস।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা