ডিএনএ পরীক্ষার জন্য ম্যারাডোনার দেহ সংরক্ষণ করা হবে
সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলার কারণে কবর থেকে তুলে সংরক্ষণ করা হতে পারে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার দেহ। অনেকেই নিজেকে ম্যারাডোনার উত্তরাধিকারী হিসেবে দাবি করছেন। আর্জেন্টিনার আদালতে দাবি উঠেছে, প্রমাণ সংগ্রহের জন্য দরকার হলে তাকে কবর থেকে তোলা হোক। পরে ডিএনএ পরীক্ষার জন্য ম্যারাডোনার দেহ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।
কে না জানে, ম্যারাডোনার সন্তান-সন্ততির সংখ্যা নিয়ে বিতর্কের অন্ত নেই। সর্বশেষ তাতে যোগ হয়েছে আরও এক নাম। ২৫ বছর বয়সী ম্যাগলি গিল নামের এক নারী দাবি করেছেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক তার বাবা! এ নিয়ে আদালতেও হাজির হয়েছেন তিনি।
ম্যাগলি গিলের দাবি, তার মা নাকি তাকে জানিয়েছেন ম্যারাডোনাই তার বাবা। যদিও ম্যাগলি নিজে নিশ্চিত নন। এজন্যই আদালতে ম্যারাডোনার ডিএনএ পরীক্ষা করানোর দাবি তুলেছেন তিনি। আর্জেন্টিনার আদালতও তার দাবির যৌক্তিকতা প্রমাণ করতে ফুটবল রাজপুত্রের মরদেহ দাহ করার আগে ডিএনএ পরীক্ষার পক্ষে রায় দিয়েছেন। ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই তার সম্পত্তির ভাগ নিয়ে অনেকে বিভিন্ন দাবি তুলেছেন। সাবেক স্ত্রী ক্লদিয়ার ঘরে তার দুই মেয়ে দালমা ও জিয়ানিনার কথা সবাই জানে। এছাড়া মৃত্যুর অনেক আগেই আরও এক মেয়ে জানা, দুই ছেলে দিয়েগো ফার্নান্দো এবং দিয়েগো সিনাগ্রার কথাও স্বীকার করে গেছেন তিনি। কয়েক বছর আগে কিউবায় তার চার সন্তানের থাকার কথাও প্রকাশ্যে আসে। এখন আবার ম্যাগলি নামের ওই নারী দাবি করে বসলেন।
সবকিছু দেখে শুনে ম্যারাডোনার আইনজীবী অবশ্য বলছেন, ম্যারাডোনার মৃত্যুর পর কিছু ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছি। এগুলো পরীক্ষা করলেই পিতৃত্বের দাবি প্রমাণ করা যাবে। ফলে কবর থেকে দেহ তোলার দরকার নেই। তবে তার এই যুক্তি কতটা ধোপে টিকবে তা নিশ্চিত নয়। তবে তিনি এও জানিয়েছেন, ম্যারাডোনার সম্পত্তির উত্তরাধিকারী নির্বাচন খুব জটিল ব্যাপার হতে যাচ্ছে। কারণ নাপোলির সাবেক আর্জেন্টাইন অধিনায়ক উইল করে যাননি।
'ম্যারাডোনা' ব্র্যান্ড নিয়ন্ত্রণ করেন তার আইনজীবী মাতিয়াস মোরলা, অন্তত যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনায়। ফলে তার আইনজীবীও অন্যতম উত্তরাধিকারী।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা