শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটরের শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে বেক্সিমকো ঢাকা। ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তীর্ণ হয়েছে মুশফিকের ঢাকা।
অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তামিমের বরিশাল। মিরপুরে আগে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বির অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে মুশফিকুর রহিমের দল। জবাবে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের অর্ধশতকের পরও ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় বরিশালের ইনিংস।
১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান সাইফ হাসান (১২) ও পারভেজ হোসেন ইমন (২)। ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের রান তুলতে পারছিল না বরিশালের ব্যাটসম্যানরা। ওভার প্রতি রান রেট বাড়তে থাকে। তামিম ইকবাল ২৮ বলে ২২ রানের ধীর গতির ইনিংস খেলে দলীয় ৫৯ রানের মাথায় বিদায় নেন।
চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে জুটিতে বাঁধেন আফিফ হোসেন। ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন আফিফ। তবে তৌহিদ হৃদয় সেই তাল মিলিয়ে চলতে পারেননি। তৌহিদ ১২ ও সোহরাওয়ার্দী শুভ শূন্য রানে পরপর দুই বলে আউট হলে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে বরিশাল।
দলের জয়ের আশা বাঁচিয়ে রাখে আফিফের ব্যাট। ৩২ বলে অর্ধশতকে করেন তিনি। তবে ৩৫ বলে ৫৫ রান করে আফিফ আউট হলে বরিশালের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। মাহিদুল ইসলাম অঙ্কন (১৫) চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি।
শেষ ওভারে জয়ে জন্য দরকার ছিল ২০ রান। তবে মুক্তার আলীর করা সেই ওভারে ১০ রানের বেশি তুলতে পারেনি বরিশাল। ৯ উইকেটে ১৪১ রানেই আটকে যায় বরিশালের ইনিংস।
ঢাকার মুক্তার আলী ও শফিকুল ইসলাম ৩টি, আল আমিন ২টি এবং রবিউল ইসলাম রবি ১টি উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখের (৫) উইকেট হারায় ঢাকা। এরপর আল আমিন রানের খাতা খোলার আগে বিদায় নেন। সাব্বির রহমান ৮ রানে আউট হলে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ঢাকা।
চতুর্থ উইকেট জুটিতে মুশফিক ও ইয়াসির আলী রাব্বি এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। ৫০ রানের জুটি গড়ে বিপর্যয় কিছুটা দূর করেন তারা। তবে রান তোলার গতি ছিল ধীর। মুশফিক ৩০ বলে ৪৩ রান করে আউট হন।
আকবর আলী ৯ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন। তবে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন ইয়াসির আলী। ৩৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি। ইয়াসির ৪৩ বলে ৫৪ রান করে আউট হন।
বরিশালের মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি ২টি এবং তাসকিন আহমেদ ও সোহরাওয়ার্দী শুভ ১টি করে উইকেট নেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বে) দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচে প্রথম কোয়ালিফায়ার গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে বেক্সিমকো ঢাকা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা