কলকাতায় পূজা উদ্বোধন করিনি: সাকিব
নিষেধাজ্ঞা শেষে নতুন বিতর্কে সাকিব আল হাসান। সম্প্রতি কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। অনেকেই বলছেন, সাকিব সেখানে পূজার উদ্বোধন করতে গিয়েছিলেন। মিডিয়াতেও এমন খবর প্রকাশ হয়েছে। তবে, সোমবার ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে সাকিব জানালেন, তিনি পূজার উদ্বোধন করেননি। তিনি সেখানে যাওয়ার আগেই পূজার উদ্বোধন করা হয়। তবে, তিনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।
ইউটিউবে সাকিব আল হাসানের বক্তব্যের চুম্বক অংশ তুলে ধরা হলো:
‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দুটি বিষয় পরিষ্কার করার জন্য এই ভিডিওটি করা। প্রথমটি ফোন ভাঙা নিয়ে। আমি কখনোই বুঝতে পারি না যে, অন্য একজনের ফোন ভাঙলে আমার কী উপকার হবে বা আমি কী বেনিফিট পাব। আপনারা হয়তো এটার ভালো উত্তর দিতে পারবেন। যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে আমি কখনোই তার ফোনটি ইচ্ছা করে ভাঙিনি। যেহেতু করোনাকালীন সময়, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম। যেহেতু ওখানে অনেক ভিড় ছিল, সবাই চেষ্টাও করছি ছবি তুলতে, আমিও চেষ্টা করছিলাম কীভাবে তাদের কাছে না গিয়ে আমি আমার ইমিগ্রেশনের কাজগুলো সম্পন্ন করতে পারি।
স্বাভাবিকভাবে একজন উৎসুক ব্যক্তি আমার শরীরের উপর দিয়ে এসে ছবিটি তুলতে যায়। আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাতটি লাগে এবং তার ফোনটি পড়ে যায়, পরে হয়তো ভেঙেও গিয়েছে। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার মনে হয়, তারও সাবধানতা অবলম্বন করা উচিৎ ছিল। বিশেষ করে করোনার সময় সবারই সাবধানতা অবলম্বন করা উচিৎ।
দ্বিতীয় যে ঘটনাটি, অবশ্যই খুবই সেনসিটিভ। আমি প্রথমেই বলতে চাই যে, আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসেবে মনে করি এবং আমি সেটাই চেষ্টা করি পালন করার। ভুল ত্রুটি হবেই। ভুল ত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্যও আমি ক্ষমা প্রার্থনা করছি।
এখন আসি আসলে পূজার বিষয় নিয়ে। সব মিডিয়াতে নিউজ এসেছে যে, আমি ওখানে পূজা উদ্বোধন করতে গিয়েছি। যেটা আমি আসলে কখনো যায়ওনি কিংবা করিওনি। এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন। অনেক সাংবাদিক ভাইবোনেরাই ওখানে ছিলেন। আপনারা যদি ইনভাইটেশন কার্ডটা দেখেন তাহলে দেখবেন কে আসলে ওটার উদ্বোধন করেছে। সেটি উদ্বোধন হয়েছে আমি যাবার আগেই। যে জায়গাতে প্রোগ্রামটি হয়েছে সেটি অবশ্যই পূজা মণ্ডপ ছিল না। পাশে আরেকটি স্টেজ ছিল সেখানেই করা হয়েছিল। প্রায় ৪০-৪৫ মিনিটব্যাপী সে অনুষ্ঠানে আমি ছিলাম। এখানে কোনো ধর্ম, বর্ণ কোনো কিছু নিয়ে কোনো কথা হয়নি।
অনুষ্ঠান শেষে যখন আমাকে গাড়িতে উঠতে হবে, ওখানে অন্যসব পথ বন্ধ ছিল, পূজা মণ্ডপের সামনে দিয়েই যাওয়ার পথ ছিল। সেখান দিয়েই আমি গিয়েছি। যাওয়ার সময় পরেশ দা, যিনি আমাকে ইনভাইট করেছিলেন, তার অনুরোধে আমি প্রদীপ প্রজ্জ্বলন করি। যেহেতু কলকাতায় আমি অনেক দিন খেলেছি, কলকাতার মানুষ আমাকে পছন্দ করে, ওখানকার সাংবাদিকরা অনেক উৎসুকও ছিল। সবার অনুরোধে প্রদীপ প্রজ্জ্বলনের সময় একটি ছবি তোলা হয়।
দুই মিনিটের যে সময়টা আমি পূজা মণ্ডপে ছিলাম সেটা নিয়ে সবাই বলেছে। তারা ধারণা করছে যে, আমি পূজার উদ্বোধন করেছি। যেটি আমি কখনোই করিনি এবং সচেতন মুসলমান হিসেবে সেটি আমি করব না। তারপরও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে যেন এমনটি আর না ঘটে সেজন্য আমি চেষ্টা করব।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা