কালীপূজা উদ্বোধন করলেন সাকিব
কয়েক দিন আগেই আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে সাকিব আল হাসান ধীরে ধীরে ফিরেছেন ক্রিকেটের মাঠে। অনুশীলনও শুরু করেছেন তিনি। চলছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের অয়োজন। এই ক্রিকেট ব্যস্ততার মধ্যেও কলকাতায় গিয়ে কালীপূজা উদ্বোধন করলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ এই অলরাউন্ডার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে পূর্ব কলকাতার কাঁকুড়গাছি ‘আমরা সবাই ক্লাব’এর ৫৯তম শ্যামা পূজার উদ্বোধন করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব। এ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আমরা সবাই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল, দক্ষিণেশ্বর আদ্যাপীঠের আচার্য মুরাল ভাই, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উপদূতাবাস তৌফিক হাসান, দূতাবাস প্রধান কনসুলার বি.এম.জামাল হোসেন প্রমূখ।
কলকাতার যে কটি বড় কালীপূজার আয়োজন হয়, তার মধ্যে কলকাতার ‘আমরা সবাই ক্লাব’র পূজা অন্যতম। কলকাতায় কালীপূজা উদ্বোধনে বরাবরই দেশ-বিদেশের সেলিব্রিটিদের মঞ্চে দেখা যায়। এবার উদ্বোধনে দেখা গেল বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে।
সন্ধ্যায় ঘোড়ায় টানা রথে করে ক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হয় সাকিবকে। এরপর ফিতা কেটে মণ্ডপে প্রবেশ করেন তিনি। পরে প্রদীপ জ্বালিয়ে পূজার উদ্বোধন করেন।
সাকিব আল হাসান জানান ‘এখানে এসে খুবই ভাল লাগছে। প্রতিবারই আসি খেলার জন্য। কিন্তু এই প্রথমবার অন্য ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরে খুব ভাল লাগছে। পরেশ (পাল) দা আমায় যখন আমন্ত্রণ জানালো তখন আমি সুযোগটা মিস করতে চাইনি। কারণ কলকাতা আমার ঘরের মতো লাগে। তাই কলকাতার ডাক ফেরাতে পারি না।
অনুষ্ঠান থেকে দুই বাংলার সম্পর্ক আরো মজবুদ ও সুদৃঢ় করারও আহ্বান জানান তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা