ম্যারাডোনার ৬০তম জন্মদিন আজ
ফুটবলের জীবন্ত কিংবদন্তি, যার প্রতিটি কথা ও কাজ শিরোনাম হয় সংবাদ মাধ্যমে। ফুটবলের ঈশ্বর নামেও তিনি পরিচিত। বলছিলাম ডিয়েগো ম্যারাডোনার কথা। ১৯৬০ সালে আর্জেন্টিনায় জন্ম নেয়া ম্যারাডোনার ৬০তম জন্মদিন আজ। শুভ জন্মদিন। করোনা মহামারিতে কোয়ারেন্টাইনে থাকায় বিশেষ দিনটি একাই কাটাতে হচ্ছে ফুটবল মাঠের নব্বই মিনিটের জাদুকরকে।
আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরের এক দরিদ্র পরিবারে ১৯৬০ সালের ৩০ অক্টোবর জন্ম হয় ম্যারাডোনার। বাবা-মায়ের তিন কন্যা সন্তানের পর জন্ম হওয়া ম্যারাডোনা বেড়ে ওঠেন ভিয়া ফিওরিতোতে। শৈশবেই ফুটবলের প্রেমে পড়েন তিনি।
মাত্র আট বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগদান। জাদুকরী পায়ের নৈপুণ্যে ফুটবল সংগঠকদের নজরে আসতে বেশি সময় লাগেনি তার। তারপর বোকা জুনিয়র্সকে আর্জেন্টাইন লিগ জিতিয়ে মাত্র ২১ বছর বয়সেই কাতালান জায়ান্ট বার্সেলোনায় নাম লেখান ম্যারাডোনা।
আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ১৯৭৭ সালে অভিষেক হয় ম্যারাডোনার। ১৯৮৬ সালে মাত্র ২৫ বছর বয়সে অনেকটা একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে স্বপ্নের বিশ্বকাপ জেতান তারকা এ ফুটবলার। বিশ্বকাপের ওই আসরে ইংল্যান্ডের বিপক্ষে করা তার গোলটিকে ‘হ্যান্ড অব গড গোল’ বা শতাব্দীর সেরা গোল হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। পরের ১৯৯০ বিশ্বকাপেও আর্জেটিনাকে ফাইনালে তুলে নিয়ে এসেছিলেন ফুটবলের জীবন্ত এ কিংবদন্তী। পরে ডোপ টেস্টে পজেটিভ হলে ১৫ মাসের নিষেধাজ্ঞা খড়গ নেমে আসে তার ওপর। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে এলেও ম্যারাডোনাকে তার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে দেখা যায়নি।
কিছু শিরোপা আর ফুটবলের চোখ ধাঁধানো সব মুহূর্ত উপহার দেয়া এ আর্জেন্টাইনের ক্যারিয়ারের ভালো মুহূর্তগুলো মূলত ১৯৯৪ বিশ্বকাপেই শেষ হয়ে যায়। ফুটবলকে বিদায় জানানোর আগে ২১ বছরের ক্যারিয়ারে ম্যারাডোনা ৬৭৯ ম্যাচে ৩৪৬ গোল করেছেন।
খেলোয়াড় জীবনের পরবর্তী সময়ে কোচ হিসেবে আর্জেন্টিনা দলের দায়িত্ব নেন ম্যারাডোনা। তবে কোচিংয়ে ততটা সফল হতে পারেননি ফুটবলের এ জাদুকর।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা