এবার ক্রিকেটে দল কিনল সালমান খানের পরিবার
বলিউড বাদশাহ শাহরুখ খান, লাস্যময়ী অভিনেত্রী প্রীতি জিনতা আর গ্ল্যামার কুইন শিল্পা শেঠী ক্রিকেটে নিজেদের জড়িয়েছেন বহু বছর আগে। আইপিএলের প্রতি আসরেই ফেভারিট হিসেবে খেলছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স ও প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব।
এত বছরেও ক্রিকেটে লগ্নি করেননি বলিউডের আরেক সুপারস্টার সালমান খান বা তার পরিবারের কেউ। তবে এবার শাহরুখ-প্রীতির অনুসরণ করল সালমানের পরিবার।
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসরে যুক্ত হলো সালমানের পরিবার।
টাইমস অব ইন্ডিয়ার খবর, টুর্নামেন্টটির পাঁচ দলের অন্যতম ক্যান্ডি তাস্কার্সের মালিকানা কিনে নিয়েছেন সালমান খানের ছোট ভাই সোহাইল খান ও তাদের বাবা সেলিম খান। তাদের পারিবারিক প্রতিষ্ঠান ‘সোহাইল খান ইন্টারন্যাশনাল এলএলপি’ ক্যান্ডি তাস্কার্সের মালিকানা কিনেছে। আইপিএলের মতো ভবিষ্যতে এলপিএলের উজ্জ্বল সম্ভাবনা দেখছে সালমান খানের পরিবার।
টাইমস অব ইন্ডিয়ায় সোহাইল খান বলেন, আমরা ক্যান্ডি তাস্কার্স দলটি নিয়ে এলপিএলে মাঠে নামব। আমাদের দলে যেসব খেলোয়াড় আছেন এবং এই দলের সমর্থকরা যেভাবে সাহস জোগাচ্ছেন, তাতে আমরা অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাস্কার্সের ম্যাচগুলোতে সালমান খান উপস্থিত থেকে দলকে সমর্থন দেবেন।
উল্লেখ্য, গল গ্ল্যাডিয়েটরস, কলম্বো কিংস, ক্যান্ডি তাস্কার্স, ডাম্বুলা হকস ও জাফনা স্ট্যালিয়নস– এই পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে লংকান প্রিমিয়ার লিগের প্রথম আসর। গত ১৯ অক্টোবর এলপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।
সেখানে টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা ক্রিস গেইলকে নিজের দলে ভিড়িয়েছে সোহাইল খান। গেইলকে পেয়ে যারপরনাই আনন্দিত সোহাইল। এ ছাড়া তার দলে আছে কুশল পেরেরা, কুশল মেন্ডিস ও পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের মতো তারকারা।
দলের খেলোয়াড়দের বিষয়ে সোহাইল খান বলেন, দল হিসেবে আমাদের অবস্থান বেশ শক্ত। দলে গেইল রয়েছেন। গেইল অবশ্যই টি-টোয়েন্টির বস। কুশল পেরেরা আমাদের স্থানীয় আইকন খেলোয়াড়। এ ছাড়া আমাদের দলে লিয়াম প্লাংকেট, ওয়াহাব রিয়াজ, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপের মতো খেলোয়াড়রা আছেন, যা কিনা অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ একটা ভারসাম্য সৃষ্টি করেছে।
ক্যান্ডি তাস্কার্স স্কোয়াড ক্রিস গেইল, কুশল পেরেরা, লিয়াম প্লাংকেট, ওয়াহাব রিয়াজ, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্ন, আসেলা গুনারাত্নে, নবীন-উল হক, কামিন্দু মেন্ডিস, দিলরুয়ান পেরেরা, প্রিয়ামল পেরেরা, কাভিশকা আনজুলা, লাসিথ এম্বুলদেনিয়া, লাহিরু সামারাকুন, নিশান ফার্নান্দো, চামিকা এডিরিসিংহে ও ইশান জয়ারত্নে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা