ভবিষ্যতে রাজনীতি নিয়ে কী ভাবছেন, উত্তরে চমকে দিলেন তামিম
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যান গ্রুপে' খেলোয়াড়দের নিয়ে কাদা ছোঁড়াছুড়িকে আপত্তিকর বলে উল্লেখ করেন তিনি৷
ডয়চে ভেলের ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এ যোগ দিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন তারকা ক্রিকেটার৷ মাশরাফী বিন মোর্ত্তজা অবসর নেয়ার পর গত মার্চে উত্তরসূরি হিসেবে তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক নির্বাচিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ তারপর থেকে আর মাঠে নামার সুযোগ হয়নি বাংলাদেশের৷ অধিনায়ক হলেও জীবনযাত্রা বা সতীর্থদের সঙ্গে সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি বলে জানান তামিম৷
বলেন, অধিনায়ক হবেন এমন ইচ্ছা তার কখনোই ছিল না৷ তবে নতুন দায়িত্বে নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করবেন বলে জানান ২২ গজে বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার৷
শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর বাতিল হয়ে যাওয়ায় তামিমের নতুন ইনিংশ শুরুর অপেক্ষা আরো দীর্ঘায়িত হয়েছে৷ তবে এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেন তিনি৷ আগামী বছর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই এখন চোখ তার৷
এজন্য ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বিভিন্ন দলে ভাগ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলানোর কথা চিন্তা করছে৷ ‘‘সেগুলো সফলভাবে করতে পারলে আমরা সব ফর্ম্যাটে প্রস্তুত থাকবো,''বলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ সেঞ্চুরির মালিক তামিম৷
ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ বা খেলোয়াড় বাছাই নিয়ে সবার মন্তব্যকে কিভাবে দেখেন-এমন প্রশ্ন ছিল ২০৭ টি ওয়ানডে খেলা ওপেনারের কাছে৷ তামিম বিষয়টিকে দেখেন স্বাভাবিকভাবেই৷
তার মতে, সবকিছুতে মতামত দেয়াটা বাংলাদেশের মানুষের আবেগেরই অংশ৷ তবে তার আপত্তি খেলোয়াড়দের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্যান পেইজগুলোতে কাদা ছোঁড়াছুড়ি নিয়ে৷
তিনি বলেন, ‘‘আমার যেটা নিয়ে আপত্তি তা হলো গ্রুপ-ইজম৷ সোশ্যাল মিডিয়াগুলোতে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান, মুশফিকিয়ান, রিয়াদিয়ান- এই গ্রুপগুলো নিজেদের গ্রুপকে ভালো দেখানোর জন্য আরেকজনকে আক্রমণ করে, যেটা ভালো না৷ গ্রুপ থাকা ভালো কথা৷ আপনারা ইনডিভিজুয়েলের ফ্যান৷ একটা জিনিস ভুলে যাবেন না, সবাই একটা দলের জন্য খেলে৷ আমার গ্রুপের মানুষজন যদি আমার কলিগকে ছোট করে তাহলে সেটা ফেয়ার হলো না৷ গ্রুপইজম নিয়ে আমার সমস্যা আছে৷ মানুষের মতামত নিয়ে কোনো সমস্যা নেই৷’’
ভবিষ্যতে রাজনীতি নিয়ে তার ভাবনা নিয়েও প্রশ্ন ছিল তামিমের কাছে৷ তবে পূর্বসূরি মাশরাফীর মতো রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি৷ বলেন রাজনীতির মধ্যে তিনি কোনোভাবেই থাকতে চান না৷ ‘‘রাজনীতি নিয়ে আমার কোনো এক ফোঁটা ইচ্ছাও নেই৷ আমি মনে করি দ্যাট ইজ নট মাই কাপ অফ টি,’’ সরাসরিই বলেছেন তামিম৷


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা