শ্রীলঙ্কা সফর : ১৮ ক্রিকেটারের করোনা পরীক্ষা সম্পন্ন
শ্রীলঙ্কা সফরের জন্য জিও (সরকারি আদেশ) প্রাপ্ত ২৭ জন ক্রিকেটারের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার থেকে শুরু হয়েছে পরীক্ষা। প্রথম দিনে ১৮জন ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছে।
শ্রীলঙ্কার সফর এখনও অনিশ্চিত। কিন্তু অনিশ্চিয়তার মাঝেও নিজেদের পক্ষ থেকে প্রস্তুতি সেড়ে রাখছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিতে চাই।’
দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আজ প্রথম দিন বাংলাদেশ জাতীয় দলের ১৮ জন খেলোয়াড় এবং ৩৫ জন হোটেল কর্মচারীর করোনা পরীক্ষা হয়েছে। বাড়ি গিয়ে ক্রিকেটারদের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে।’ সফরের আগের সূচি অনুসারে জাতীয় দলের ২০ সেপ্টেম্বর হোটেলে উঠার কথা। তাই হোটেলের কর্মচারীদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে টাইগাররা।
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে পরিকল্পনার অংশ হিসেবে করোনা পরীক্ষার জন্য ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলনে দেখা যাবে না ক্রিকেটারদের।
ইতোমধ্যে শ্রীলঙ্কার সফরের জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। লংকান সফরে সাতদিনের কোয়ারেন্টাইন করতে চায় তারা। আর কোয়ারেন্টাইন চলাকালীন অনুশীলনও করতে আগ্রহী জাতীয় দলের ক্রিকেটাররা।
এমন শর্তে শ্রীলঙ্কা রাজি না হলে, লংকান সফর করবেন না বলে জানিয়ে দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
আর শ্রীলঙ্কার শর্ত হলো, সফরে আসলে বাংলাদেশের খেলোয়াড়-অফিসিয়ালদের হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং এ সময় হোটেলের রুম থেকে বের হতে পারবেন না তারা।
২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সফরের জন্য দেশ ছাড়ার আগে ২৪ সেপ্টেম্বর আবারও করোনা পরীক্ষা করা হবে খেলোয়াড়দের। আগামী ২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরুর সূচি ছিল।
সূত্র : বাসস


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা