দ্বিতীয় দিনের পরীক্ষায় সবাই করোনা নেগেটিভ
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে চলছে চার ধাপের করোনা পরীক্ষা। যেখানে অংশ নিচ্ছেন সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ। যার প্রথম ধাপটি শেষ হয়েছে মঙ্গলবার। প্রথম ধাপের পরীক্ষায় প্রথম দিন দু’জন করোনায় আক্রান্ত হলেও দ্বিতীয় দিনে আক্রান্ত হননি কেউ।
মঙ্গলবার প্রথম ধাপের দ্বিতীয় দিনে জাতীয় দলের ৮ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদের কারো শরীরেই করোনা ভাইরাস ধরা পড়েনি। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার সংবাদ মাধ্যমকে এসব খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, 'সবার খবরই ভালো। যেসব সাপোর্ট স্টাফ করোনা পরীক্ষা করিয়েছে, তারা সবাই নেগেটিভ। আমার জানা মতে কোন ক্রিকেটারের এদিন করোনা পরীক্ষা হয়নি।'
প্রথম ধাপের প্রথম দিন অর্থাৎ সোমবার জাতীয় দলের ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়েছিল। সেখান থেকে জাতীয় দলের ওপেনার সাইফ হাসান ও ইংলিশ ফিজিও নিক লি করোনা পজিটিভ হয়েছেন।
শ্রীলঙ্কা সফরের জন্য ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০ থেকে ২২ সদস্যের দল ঘোষণা করা হতে পারে। ডাক পাওয়া ক্রিকেটাররা চারবার করোনা পরীক্ষা দিয়ে সেখানে ‘নেগেটিভ’ এলেই ২০ সেপ্টেম্বর উঠতে পারবেন টিম হোটেলে। সেখান থেকেই কয়েকদিন দলীয় অনুশীলনে অংশ নিয়ে ২৭ সেপ্টেম্বর উড়াল দেবেন শ্রীলঙ্কায়। জাতীয় দলের সঙ্গী হবে হাই পারফরম্যান্স দলও (এইচপি)।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। করোনার কারণে দেশে লম্বা সময় অনুশীলন করা যাচ্ছে না। তাই সিরিজের পুরো প্রস্তুতিই নিতে হবে শ্রীলঙ্কায়। সেখানে ডাম্বুলায় বাংলাদেশ একমাস প্রস্তুতি নেবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা