এবার আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন মালিঙ্গা
ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার পর এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন লাসিথ মালিঙ্গা। তাই এবার তাকে ছাড়াই আইপিএলে মাঠে নামতে হবে মুম্বাই ইন্ডিয়ানসকে। তার বদলি হিসেবে অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনকে দলে নিয়েছে তারা।
মালিঙ্গার না খেলা নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের মালিক আকাশ আম্বানি বলেছেন, ‘লাসিথ একজন কিংবদন্তি, মুম্বাইয়ের শক্তির অন্যতম উৎস। এই মৌসুমে তার ক্রিকেটীয় সক্ষমতার প্রদর্শন নিঃসন্দেহে মিস করবো। তবে লাসিথের এখন শ্রীলঙ্কায় তার পরিবারের সাথে থাকার গুরুত্বও আমরা বুঝি।’ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ১৭০ উইকেট পাওয়া বোলার হচ্ছেন মালিঙ্গা। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনালে শেষ ওভারে দারুণ বোলিং করে মুম্বাইকে চতুর্থ আইপিএল শিরোপা এনে দিয়েছিলেন তিনি। শেষ বলে চেন্নাইয়ের ২ রান প্রয়োজন ছিল। মালিঙ্গা ওই বলে শারদুল ঠাকুরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে মুম্বাইয়ের শিরোপা নিশ্চিত করেন। গত মার্চে মালিঙ্গাকে শেষ ক্রিকেট মাঠে দেখা গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গলে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এদিকে জুনে শ্রীলঙ্কায় ২৪ ক্রিকেটারের আবাসিক ট্রেনিং ক্যাম্পে ডাক পাননি এই ৩৭ বছর বয়সী বোলার। আইপিএল দিয়েই আবার মাঠে ফেরার সুযোগ ছিল তার। রায়না, মালিঙ্গার আগে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংলিশ পেসার ক্রিস ওকস। দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল তার।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা