ছয় কারণে বার্সা ছাড়তে চান মেসি
বার্সার সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করতে চান মেসি। এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। কী এমন ঘটল? বিশেষ করে মেসি বার্সা কোচ রোলান্ড কোম্যানের সঙ্গে দেখা করার পরেই কেন চটলেন। তার বার্সা ছাড়ার পেছনে কোম্যান একটা কারণ। সব মিলিয়ে ছয়টি কারণে বার্সা ছাড়তে চান মেসি।
বোর্ড পরিচালকদের সঙ্গে সম্পর্কে অবনতি: বার্সেলোনার বোর্ড পরিচালক জোয়ান লাপোর্টার সঙ্গে মেসির সম্পর্ক ছিল ভালো। তিনি দায়িত্ব ছাড়ায় নাখোস ছিলেন মেসি। পরবর্তীতে এরিক আবিদালসহ অন্য বোর্ড পরিচালকদের সঙ্গে মেসির সম্পর্ক বলার মতো ভালো ছিল না। এর মধ্যে এরিক আবিদালের সঙ্গে মেসিদের দ্বন্দ্ব প্রকাশ্যেও এসেছিল। আবিদাল বলেছিলেন, দলের কেউ কেউ পরিশ্রম করে খেলে না। ইঙ্গিত ছিল মেসি-সুয়ারেজের দিকে।
ভালো কোচ না পাওয়া: পেপ গার্দিওয়ালা বার্সা ছাড়ার পরে মন মতো কেবল একজন কোচ পেয়েছেন মেসিরা। তিনি লুইস এনরিকে। বার্সার ডাগআউটে তিনি ছিলেন তিন মৌসুম। বার্সাকে সর্বশেষ তিনিই চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। এছাড়া টিটো ভিলানোভা, জেরার্ড মার্টিনো, এরনেস্তো ভালভার্দে, কিকে সেতিয়েন কারও ওপরই খুশি ছিলেন না মেসিরা।
প্রেসিডেন্ট মারিও বার্তামেউয়ের ক্ষমতার দাপট: বার্সেলোনায় দাপট দেখিয়ে চলেন মারিও বার্তামেউ। বোর্ড পরিচালকদের হাত করে নিজের পছন্দ মতো কোচ নিয়োগ করে মেসিদের ওপর কর্তৃত্ব করার চেষ্টা চালিয়ে যান তিনি। এমনকি মেসি দলের অধিনায়ক হওয়া স্বত্ত্বেও ড্রেসিংরুমে অবাধে প্রবেশ করেন এই কর্মকর্তা। নেইমারকে ধরে রাখতে না পারা, কুতিনহোকে ধারে ছেড়ে দেওয়া, আর্থার মেলোকে ছেড়ে দেওয়া। আবার গড়পড়তা ফুটবলার যেমন স্ট্রাইকার ব্রাথওয়েটকে সাইন করানো, পিয়ানিচকে দলে নেওয়া সবই চলে তার ইশারায়।
করোনাকালে মেসিদের বেতন কাটা: করোনাকালে অধিকাংশ ক্লাবই ফুটবলারদের বেতন কেটেছে। তবে বার্সা কেটেছে বেশি। তাও আবার ফুটবলারদের অমতে। মেসিরা এটা নিয়ে বার্সার প্রতি ক্ষোভও প্রকাশ করেছিলেন। মেসি তো বলেই দিয়েছিলেন, খুব বিস্ময়কর মনে হয়েছে। ক্লাবের অনেকে আমাদের বেতন কম দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। আমাদের করণীয় সম্পর্কে আমরা পরিষ্কার।
বার্সার হার এবং বিবর্ণ ভবিষ্যত: বার্সেলোনা সবসময় একটা প্রজেক্ট ধরে এগোয়। দীর্ঘমেয়াদি চিন্তা মাথায় রাখে। কিন্তু সর্বশেষ কয়েক বছরে সেটা চোখে পড়ার মতো নয়। বার্সার একাডেমি থেকে উঠে আসছে না খুব বেশি ফুটবলার। উঠিয়ে আনা হচ্ছে না। তরুণ প্রতিভা সাইনিং কম। মেসি তাই বার্সার সামনে ভালো দিন দেখেন না। কথাটা তিনি লিগ শিরোপা হার ও চ্যাম্পিয়নস লিগে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পরে রোনাল্ড কোম্যানকে জানিয়ে দিয়েছেন।
মেসিকে ফুসিয়ে দিয়েছেন কোম্যান: বার্সার কোচ হয়ে কোম্যান মেসির সঙ্গে প্রথম বৈঠক করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, মেসিকে ঘিরেই তার দল গড়ে উঠবে। কিন্তু মেসির সঙ্গে আলাপে তিনি বলেছেন, তুমি আমার দলে আর বিশেষ সুবিধা পাবে না। অন্যদের মতো একজন ফুটবলার হিসেবেই তোমাকে খেলতে হবে। যা করার করতে হবে। কোচের ওই কথায় ফুঁসেছেন মেসি। কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, কোচ রোলান্ড কোম্যানকে ওভাবেই মেসির সঙ্গে কথা বলার নির্দেশনা দিয়েছিলেন বার্তামেউ। সেটাই কাল হয়েছে বার্সার জন্য।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা