লাল কার্ড দেখানোয় রেফারিকে বেদম মার
ন্যক্কারজনক এক ঘটনার সাক্ষী থাকল রাশিয়ার মস্কো সেলিব্রিটি কাপ। সোমবার দেশের অ্যামেচার লিগ চলাকালীন রেফারিকে আক্রমণ করে খবরের শিরোনামে রাশিয়ার সাবেক অধিনায়ক এবং জেনিথ সেন্ট পিটার্সবার্গের আইকনিক ফুটবলার রোমান শিরোকোভ।
আক্রমণ এতোটাই গুরুতর ছিল যে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি নিকিতা দানচেঙ্কোকে হাসপাতালের এমার্জেন্সি বিভাগে কাটাতে হয়। ঘটনায় ক্রিমিনাল প্রোসিকিউশনের মুখোমুখি হওয়ার আশঙ্কা শিরোকোভের। ঘটনাটি ঘটে সোমবার রাশিয়ার অ্যামেচার লিগ মস্কো সেলিব্রিটি কাপ টুর্নামেন্টে। কোয়ার্টার ফাইনালের খেলা চলাকালীন বিপক্ষ বক্সে তাকে ফাউল করায় পেনাল্টির দাবিতে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন শিরিকোভ। যদিও রেফারি তাতে কর্ণপাত করেননি। এরপর ক্রমাগত উত্যক্ত করতে থাকায় শিরিকোভকে লাল কার্ড দেখাতে কার্পণ্য করেননি রেফারি। আর এতেই মেজাজ হারিয়ে তাঁর উপর চড়াও হন শিরিকোভ।
আক্রমণের শুরুতে মুখে ঘুষি মেরে দানচেঙ্কোকে মাটিতে ফেলে দেন দেশের জার্সি গায়ে ৫৭ আন্তর্জাতিক ম্যাচ খেলা শিরিকোভ। মাটিতে পড়ে থাকা অবস্থায় রেফারির পেটে-বুকে চলতে থাকে দেদার লাথি। এরপর বাকি ফুটবলাররা এগিয়ে এসে শিরিকোভকে সরিয়ে নিয়ে যান। তবে আক্রমণে গুরুতর আহত রেফারি মাঠে পড়ে থেকে কাতরাতে থাকেন। চিকিৎসার কাজে নিযুক্ত হন মেডিক্যাল স্টাফেরা প্রাথমিক চিকিৎসা চালালেও বাম চোখে গুরুতর আঘাত নিয়ে দানচেঙ্কোকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ম্যাচটি সেখানেই পরিত্যক্ত হয়ে যায়। পরে ঘটনার ভয়াবহতা প্রসঙ্গে বলতে গিয়ে রেফারি দানচেঙ্কো জানিয়েছেন, তাকে সাড়ে ১২ ঘন্টা হাসপাতালে কাটাতে হয়েছে। যার মধ্যে কিছু সময় জরুরি বিভাগেও থাকতে হয়। প্রচুর পরীক্ষার পাশাপাশি শরীরে সেলাই পড়েছে বলেও জানিয়েছেন তিনি।
টুর্নামেন্টটি রাশিয়ান ফুটবল ইউনিয়ন কিংবা মস্কো ফুটবল ফেডারেশনের সঙ্গে কোনওরকম সম্পর্কিত না হওয়ায় শিরোকোভ বড়সড় শাস্তি থেকে রেহাই পেতে পারেন। কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রোসিকিউশনের সম্ভাবনা প্রবল। যদিও ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাশিয়ার সাবেক অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি লিখেছেন, ‘নিকিতার সঙ্গে যে অসঙ্গত কাজটা আমি করেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। পেনাল্টি না দেওয়া কিংবা লাল কার্ড দেখানো কখনোই রেফারির গায়ে হাত তোলার কারণ হতে পারে না। আশা করি নিকিতা খুব শীঘ্রই ফের নিজের কাজে ফিরবেন।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা