আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ২৯ অক্টোবর। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য উপযুক্ত হয়ে যাবেন তিনি। তার আগেই শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে দেশে ফিরে এসে প্রস্তুতি শুরু করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের সাবেক শিক্ষায়তন বিকেএসপিএকই বেছে নিচ্ছেন ফেরার প্রস্তুতির জন্য।
২৯ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে, এর অর্থ শ্রীলঙ্কা সফরেই কি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডারকে? শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তাবিত সিরিজ শুরু হওয়ার সম্ভাবনা ২৪ অক্টোবর থেকে। অর্থাৎ, সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই প্রথম টেস্ট শেষ হয়ে যাবে।
লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে কথা-বার্তা চালাচালি হচ্ছে- তাতে দেখা যাচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজের পরিবর্তে হতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সঙ্গে যোগ হতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তেমন সম্ভাবনা নিয়ে দুই বোর্ডই ইতিবাচক।
সুতরাং, সম্ভাবনা দেখা দিয়েছে শ্রীলঙ্কা সফরেই টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে যাচ্ছেন সাকিব আল হাসান।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মোহন ডি সিলভা জানিয়েছেন, দুই বোর্ড বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় পৌঁছানোর তারিখের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। তবে, কথাবার্তা হচ্ছে, এই সফরে কি তিন ম্যাচের টেস্ট সিরিজ হবে নাকি দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে অতিরিক্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি যোগ করা হবে।
আগেই জানা, সাকিব আল হাসান আগামী মাস থেকেই বিকেএসপিতে অনুশীলন শুরু করতে যাচ্ছেন আগামী মাসে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও তাকিয়ে রয়েছে তার ফুল ফিটনেসের দিকে। কত দ্রুত ফিটনেস লেভেলটা তিনি ঠিক করতে পারেন, সেটাই দেখার বিষয়।
কোচ রাসেল ডোমিঙ্গোও জানিয়ে দিয়েছেন, সাকিবের ফেরা নির্ভর করছে তার ফিটনেস লেভেলের ওপর এবং সম্ভবত তার অধীনে কিছু ম্যাচ সময় অতিবাহিত করতে হবে। শুধু তাই নয়, ডোমিঙ্গো সাকিবের এক বছরের গ্যাপটাকেও বিবেচনায় আনতে চাচ্ছেন। কারণ, এই এক বছরে বর্তমান স্কোয়াডের সদস্যদের সঙ্গে সাকিবের কি পার্থক্য তৈরি হয়েছে, সেটাই দেখার বিষয়। যদিও এর মধ্যে করোনা মহামারির পেটে চলে গেছে প্রায় ৬টি মাস। সুতরাং, অন্যদের সঙ্গে সাকিবের খুব একটা পার্থক্য হওয়ার কথা নয়।
ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি না যে, সাকিব আল হাসান এক বছর ক্রিকেটের বাইরে থাকলেও, সেটা অন্য ক্রিকেটারদের সঙ্গে তার বড় একটা পার্থক্য তৈরি করবে। কারণ, কোভিড-১৯ এর কারণে এমনিতেই প্রত্যেক ক্রিকেটারকে ৬ থেকে ৭ মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। আমরা আশা করবো, সব ক্রিকেটারই ফিট থাকবে। অবশ্যই এটা দেখবো যে প্রতি ক্রিকেটারের মিনিমাম ফিটনেস লেভেলটা থাকুক। আমরা সাকিব আল হাসানের জন্য কিছু গেম টাইম আয়োজন করবো। একই সঙ্গে অন্য ক্রিকেটারদের জন্যও। কারণ, কোনো ক্রিকেট সংযুক্তিছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুবই কঠিন। আমরা মনে করি, সাকিবের জন্য কিছু ম্যাচের আয়োজন করে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ করে দেয়া প্রয়োজন। সে হচ্ছে বিশ্বমানের ক্রিকেটার। সুতরাং, আমি নিশ্চিত, সে খুব তাড়াতাড়িই ক্রিকেটে ফিরে আসবে। তবে, ফিটনেসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা