শ্রীলঙ্কা সিরিজেই ফিরছেন সাকিব!
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের অপেক্ষার প্রহর ফুরানোর সময় ঘনিয়ে আসছে। নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই ফিরছেন তিনি। তবে, এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এখনই এমন কিছু বলার সময়ও নয় বটে। তবে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলা যেতেই পারে, পরবর্তী সিরিজে দেখা যাবে তারকা অলরাউন্ডারকে।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর সবধরণের ক্রিকেটীয় কার্যক্রম থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। সেই হিসেবে নিষেধাজ্ঞা শেষ হবে এই বছরের ২৮ অক্টোবর। অর্থাৎ এর পরদিন থেকেই ক্রিকেট খেলতে কোনো সমস্যা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের।
এরমধ্যে পরবর্তী সিরিজ নিয়ে কথাবার্তা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝিতে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। সেখানে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে খেলতে নামবে বাংলাদেশ দল। তার মানে খেলা মাঠে গড়াতে গড়াতে নভেম্বর। আর সেই সময়ে ক্রিকেটে ফিরতে কোনো সমস্যা নেই সাকিবেরও।
লঙ্কা সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান কদিন আগে সময় সংবাদকে জানিয়েছেন, অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা প্রায় চূড়ান্ত। শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা দুই দলই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে আছে। করোনায় দীর্ঘ বিরতিতে পড়েছে দু’দলই। বেশকিছু সিরিজের পাশাপাশি স্থগিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপও। তাই এই সিরিজটা আয়োজনে বেশ আগ্রহী দুই দেশ।
তবে চলতি মাসে লঙ্কান প্রিমিয়ার লিগ-এলপিএল আয়োজন করছে দ্বীপ রাষ্ট্রটি। ফলে আগস্ট ও সেপ্টেম্বর, এই দুই মাসে সিরিজ আয়োজন সম্ভব হচ্ছে না। এই টুর্নামেন্টের ঘোষণা দেয়ায় আশঙ্কার মধ্যে পড়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাও। তবে দুই দেশের বোর্ডের সম্মতিতে অক্টোবরের শেষভাগে হতে পারে সিরিজটি। সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এদিকে, গেল মাসে সাকিবও বিদেশি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আগস্টে ইংল্যান্ডে অনুশীলন শুরু করবেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব কবে নাগাদ অনুশীলন শুরু করবেন সেটি অবশ্য জানা যায়নি।
এসব বিষয়ে সবসময় গোপনীয়তা অবলম্বন করা সাকিব গেল বিশ্বকাপের আগে নিবিড় অনুশীলন করেন ভারতের হায়দ্রাবাদে। তার ফলটা তো সবাই দেখেছেই। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান করার পাশাপাশি ১১টি উইকেটও শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার। আবারো হয়তো তেমনই কিছু করবেন তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা