এবারের আইপিএলে যত নিয়ম
মহামারি করোনা ভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১২তম আসর মাঠে গড়ানোর অপেক্ষায়। ভারতে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে সংযুক্ত আরব আমিরাতে এবারের আসর স্থানান্তরিত হয়েছে। যে কারণে এবারের আইপিএলে বেশ কিছু নতুন নিয়ম দেখা যাবে। প্রথমত অনুশীলনে নামার আগে পাঁচবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের। টেস্টে নেগেটিভ আসলে তবেই মাঠে নামার অনুমতি মিলবে।
এছাড়াও টুর্নামেন্ট চলাকালীন প্রতি পাঁচদিন অন্তর করোনা টেস্ট করতে হবে সবাইকে। দেশ ছাড়ার আগে কেউ পজিটিভ হলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। সেখানে আবার ২৪ ঘণ্টার ব্যবধানে দুইবার করোনা টেস্ট করা হবে। এখানে নেগেটিভ হলে তবেই যাওয়া যাবে আরব আমিরাত।
এবারের আসরে থাকছে কোভিড-বদলি, অর্থাৎ খেলার মধ্যে কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে তার বদলি নামানোর ব্যবস্থাও থাকছে। এখন পর্যন্ত বলা হচ্ছে মাঠে থাকবে না দর্শক প্রবেশাধিকার। জাঁকজমকপূর্ণ এই আসরের ম্যাচগুলো আয়োজন হবে তাই শূন্য গ্যালারির সামনে। যদিও আরব আমিরাত ক্রিকেট বোর্ড চেষ্ঠা করছে ৩০ থেকে ৫০ ভাগ দর্শক মাঠে আসার অনুমতির।
অন্যদিকে ক্রিকেটারদের মানসিক দিক বিবেচনায় অভিনব এক উদ্যোগ নিয়েছে আইপিএল ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের আরব আমিরাতে থাকতে হবে ৫৩ দিন। তাই ক্রিকেটাররা চাইলে তাদের পরিবার নিয়ে সেখানে যেতে পারবেন। তবে পরিবার নিয়ে গেলেও আয়োজকদের বেঁধে দেওয়া গণ্ডির বাইরে যেতে পারবেন না তারা।
আইপিএলের ত্রয়োদশ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মার্চের শেষের দিকে। তবে করোনা ভাইরাসের কারণে এই কুড়ি ওভারের ঘরোয়া ক্রিকেটের আসর আয়োজন নিয়েই জেগেছিল শঙ্কা। আইপিএল স্থগিত হলে বিসিসিআইয়ের লোকসান হতো প্রায় ৪ হাজার কোটি টাকা। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ দেশের বাইরে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ শিরোনামে ১৬ পৃষ্ঠার বিশদ নিয়মকানুন প্রকাশ করেছেন আয়োজকরা, যা সব খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজিকে মানতে হবে পুরো আসরজুড়েই।
নিয়মগুলো হলো–
১. আমিরাতে আইপিএল খেলতে যাওয়ার আগে টিমগুলোর সব খেলোয়াড় ও স্টাফদের অন্তত ৫টি বাধ্যতামূলক কোভিড-১৯ পিসিআর টেস্ট করাতে হবে।
২. টুর্নামেন্ট চলাকালীন প্রতি ৫ দিন পর পর করোনা টেস্ট করাতে হবে।
৩. প্রতিদিন দেহের তাপমাত্রা মেপে তার তথ্য সরবরাহ করতে হবে।
৪) প্রতিজন খেলোয়াড়ের স্বাস্থ্যবিষয়ক কিছু তথ্য প্রদানের পর খেলতে নামার অনুমতি মিলবে।
৫) প্রতিটি ম্যাচের দিনে খেলোয়াড়ের দেহের তাপমাত্রা স্বাভাবিক এবং স্বাস্থ্যবিষয়ক সব প্রশ্নের উত্তর সন্তোষজনক হলেই তার মাঠে নামার অনুমতি মিলবে। এর ব্যত্যয় ঘটলেই করানো হবে করোনা টেস্ট।
৬. করোনার উপসর্গ দেখা দিলে বা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় কারও মধ্যে অস্বাভাবিক কিছু দেখা দিলেই ওই খেলোয়াড়কে আইসোলেশনে পাঠিয়ে দেয়া হবে।
৭. নিয়মে আরও বলা হয়েছে, সব খেলোয়াড়কে ম্যাচের দিন হোটেল থেকেই যথাযথভাবে ম্যাচের জন্য প্রস্তুত হয়ে আসতে হবে। ড্রেসিংরুমে বেশি সময় ব্যয় বা ভিড় বাড়ানো যাবে না।
৮. যার যার ব্যাট-বল, প্যাডসহ ক্রিকেটের সরঞ্জামগুলো প্রতিবার যাত্রার পর পুরোটা গুছিয়ে ব্যাগে রাখতে হবে এবং নিয়মিত পরিষ্কার করা হয়- এমন একটি জায়গায় রাখতে হবে।
৯. ম্যাচ শুরুর আগে দুই অধিনায়ক টসের সময় ছাপানো তালিকার বদলে ইলেকট্রনিক তালিকার মাধ্যমে নিজেদের একাদশ বদল করবেন।
১০. খেলা চলাকালীন পানি পানের বিরতিতে সব খেলোয়াড়কে তাদের নিজেদের নামে লেখা বোতল থেকেই পানি পান করতে হবে।
১১. এ ছাড়া মাঠে করোনার বিস্তার কমাতে আন্তর্জাতিক ক্রিকেটের করোনা নিয়ম মানা বাঞ্ছনীয়। যেমন লালার ব্যবহার নিষিদ্ধ, ডাগআউটে বসার সময় সামাজিক দূরত্ব মেনে বসা, ফেস মাস্ক ব্যবহার করা ইত্যাদি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা