এবার ঘরের খবর ফাঁস করলেন আনুশকা
বিশ্বের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম সেরা জুটি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও দেশটির সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতে করোনা পরিস্থিতির জন্য লকডাউনে এই অভিনেত্রী নিজেকে ব্যস্ত রাখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি অনলাইনে ‘আস্ক মি এনিথিং’ সেশন খেলেছেন আনুশকা শর্মা। এর ফলে ভক্তরা ইচ্ছেমতো একটা অ্যাপসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছে ‘পিকে’, ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’, ‘পরি’, ‘জাব হ্যারি মেট সেজাল’, ‘সঞ্জু’, ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত আনুশকাকে। আনুশকা তাঁর পছন্দমতো কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন।
অনলাইন বুলিং তারকাদের প্রাত্যহিক জীবনের অংশ। আর আনুশকার জীবনসঙ্গী ভারতীয় ক্রিকেট দলের ক্যাপটেন হওয়ায় আনুশকাকে আজেবাজে কথা বলার মাত্রা বেশি। ভারতীয় ক্রিকেট দল হারলে এর সব দায়ও আনুশকা ঘাড়ে চাপিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। প্রশ্ন এসেছিল, জীবনের এসব নেতিবাচকতা কীভাবে সামাল দেন আনুশকা? উত্তর এসেছে, ‘আমি এসব পাত্তা না দেওয়ার চেষ্টা করি। কষ্ট পাই না তা না। তবে নেতিবাচকতা আপনাকে শক্তিশালী করে। নিজের ভেতরটাকে উপলব্ধি করতে শেখায়।’ খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাইলে আনুশকা জানান, তিনি ২০১৫ সাল থেকে নিরামিষভোজী। আর এটা তাঁর জীবনের সেরা সিদ্ধান্তগুলোর ভেতর একটি। পাহাড়ি খাবার ভালোবাসেন। ভালোবাসেন মোমো আর পানিপুরি।
নিজেকে দুর্দান্ত রাঁধুনি বলেই দাবি আনুশকার। বিরাট কোহলি কিসে বিরক্ত হন? উত্তরে ঘরের খবর ফাঁস করেছেন আনুশকা। জানিয়েছেন, প্রায়ই ঘরে বোর্ড খেলায় হেরে যান বিরাট। আর তাতে নাকি বেজায় বিরক্ত হন এই ভারতীয় অধিনায়ক। কারণ, হারতে মোটেই ভালোবাসেন না কোহলি। কোন কাজে আনুশকা বিরাটের সাহায্য চাইবেন? আনুশকা জানিয়েছেন, শক্ত হয়ে চেপে থাকা বোতলের ছিপি খুলতে আর ভারী চেয়ার টেনে তুলতে। সময়টা দুর্দান্ত যাচ্ছে আনুশকার। বাড়ির সামনের ছোট্ট জায়গায় চলছে বিরাট–আনুশকার ক্রিকেট খেলা। আনুশকা বল করছেন, বিরাট ব্যাট চালাচ্ছেন, এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে লকডাউনে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা