থাকছে দুই বছরের কর্মপরিকল্পনা আর প্রচুর ম্যাচ
আকবর আলী ও তার দলের যুব বিশ্বকাপ জয়ের সাফল্যের মানদন্ড যথার্থভাবে অনূর্ধ্ব-১৯ নতুন দলকে এ বছর কঠোর ভাবে অনুসরণ করাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। অনূর্ধ্ব-১৯ আগের দলটির সফলতার সবচেয়ে বড় নিয়ামক ছিল বিপুল পরিমাণ ম্যাচ খেলানো। বিষয়টি বিভিন্ন সময়ই উল্লেখ করেছেন আকবর আলী ও তার দলের সদস্যরা।
এই করোনা মহামারিতেও ইয়ং টাইগারদের জন্য পরিকল্পনার ছক কষেছে বোর্ড। তারা এটি নিশ্চিত করেছে যে যত বেশি সম্ভব ম্যাচের ব্যবস্থা করতে হবে অনূর্ধ্ব-১৯ দলের জন্য। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য ২০২২ যুব বিশ্বকাপের ট্রফি অক্ষুণ্ন রাখার মিশনে নামবে দলটি।
ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার বলেন, 'আগের দলটির সাফল্যের নেপথ্যে ছিল প্রচুর পরিমাণে ম্যাচ খেলানো। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আমরা আগের দলটির জন্য দুই বছরের কর্মপরিকল্পনা গ্রহন করেছিলাম। আর এর ফলাফল আপনারা নিজ চোখে দেখতে পেলেন।'
গত বিশ্বকাপে সবাইকে বিষ্মিত করেছে আকবর আলী এন্ড কম্পানি। শক্তিশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে তারা প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বকাপ এনে দেয়। সামনে থেকেই ফাইনালে দলকে নেতৃত্ব দিয়ে গেছেন আকবর আলী। করেছেন অপরাজিত ৪৩ রান। অসাধারণ এই সফলতার নেপথ্যে ছিল বিশ্বকাপের আগে বেশ কিছুু ম্যাচে অংশগ্রহণ। প্রস্তুতির জন্য দলটি সর্বমোট ৩৬টি ম্যাচে অংশ নিয়েছিল। যে কারণে উদীয়মান দলটিকে তাদের পূর্বসূরীদের পথে এগিয়ে নিতে চায় বিসিবি।
কোভিড-১৯ এর মহামারীতে ইতোমধ্যে কয়েকটি মাস তাদের নষ্ট হয়েছে। ওই ঘাটতিগুলো এখন পুষিয়ে নেওয়ার চিন্তা করছে বিসিবি। কাওসার বলেন, 'নতুন এই দলের জন্য আমরা অন্তত ৩০টি ওয়ানডে ম্যাচের ব্যবস্থা করতে চাই। এবং ৫-৬টি চার দিনের ম্যাচ। সুযোগ হলে এর বেশি ম্যাচে খেলতে চাই আমরা। মহামারীর কারণে ইতোমধ্যে আমরা বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ হারিয়েছি। অবশ্যই স্বাস্থ্যগত ও অন্যান্য বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ নজর রাখা হবে। আমরা ক্রিকেটারদের কোনোরকম ঝুঁকিতে ফেলতে চাই না।'


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা