কবে মাঠে নামবে এইচপি, কবে তাদের প্রধান কোচ?
বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় তৈরির বড় প্ল্যাটফর্ম হচ্ছে হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। এখান থেকেই রুবেল-শফিউলদের মতো ক্রিকেটার তৈরি হয়ে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন। অথচ গুরুত্বপূর্ণ এই ইউনিটের প্রধান কোচের পদটি প্রায় আট মাস শূন্য পড়ে আছে। গত বছর ডিসেম্বরে এইচপির প্রধান কোচ সাইমন হেলমট পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির সঙ্গে সাড়ে তিন বছরের সম্পর্ক ছিন্ন করেন। এরপর থেকে এখনও পর্যন্ত বিসিবি কোচ নিয়োগ করতে পারেনি। অবশ্য করোনার আগ থেকেই এ বিষয়ে কাজ শুরু হলেও এখনও কোচ নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত হয়নি বলেই জানালেন হাইপারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান।
করোনাকাল শুরু হওয়ার আগে এইচপির প্রধান কোচ নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন থাকলেও করোনার কারণে কোচ নিয়োগ প্রক্রিয়া থেমে আছে। এই মুহূর্তে বিসিবি করোনার আগে তৈরি করা সংক্ষিপ্ত তালিকা যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে প্রধান কোচ নিয়োগ করতে চাইছে।
বুধবার এ নিয়ে সভায় বসেছিলেন হাইপারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান। সভায় তার সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার ও বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী। কোচ নিয়োগের ব্যাপারে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আজ মূলত কো-অর্ডিনেশন মিটিং হয়েছে। উদ্দেশ্য হচ্ছে আমাদের এইচপি প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়। হেড কোচ নিয়োগের ব্যাপার আছে, যারা যারা আগ্রহ প্রকাশ করেছিল তাদের শর্ট লিস্ট আমরা করেছি। করোনার আগে ওই লিস্ট করা হয়েছে বিধায় নতুন করে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপরই আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’
প্রধান কোচ হিসেবে চম্পকা রামানায়েকের নাম শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। করোনার ঠিক আগে আগে এই পদটা তার জন্য অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু করোনা মহামারির পরিবর্তিত পরিস্থিতিতে শ্রীলঙ্কান কোচ আগের অবস্থানে আছেন কি না সে ব্যাপারে সন্দিহান বিসিবি। তাই খুব শিগগিরই রমানায়েকের সঙ্গে যোগাযোগ করা হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে।
শুধু কোচ নিয়োগই নয়, এইচপি দলকে শ্রীলঙ্কায় পাঠানোর চিন্তা ভাবনাও করছে বিসিবি। ‘শ্রীলঙ্কা সফরে গেলে কীভাবে আমরা সেখানে ম্যাচ খেলবো, ট্রেনিং করবো, তার আগেও আমাদের প্রস্তুতিটা কেমন হবে। এগুলো নিয়ে চিন্তা করার ব্যাপার আছে। শ্রীলঙ্কা গিয়ে ক্যাম্প করা যায় কি না সেটাও আমাদের মাথায় আছে। শ্রীলঙ্কার সঙ্গেও আমরা যোগাযোগ করবো যে তারা কীভাবে সিরিজটি আয়োজন করতে পারবে’-বলেছেন নাঈমুর রহমান।
করোনার এই সময়ে কীভাবে কাজ করলে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে, সে ব্যাপারেও সভায় আলোচনা হয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, ‘এখন কোনও কিছুই আগের মতো নেই। তারপরও আমাদের প্রোগ্রাম কীভাবে শুরু করা যায় সে ব্যাপারে ভাবতে হবে। কারণ একাডেমির ওখানে যদি ট্রেনিং ক্যাম্প শুরু করি সেখানে খেলোয়াড়দের থাকা (অ্যাকোমোডেশন), তাদের খাওয়া (ক্যাটারিং), স্বাস্থ্যবিধি এসব ব্যাপার জড়িত। কীভাবে বাস্তবসম্মত পরিকল্পনা করা যায়, সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা