ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আপডেট : ২২ জুলাই, ২০২০ ০১:০৬

২৫ জুলাই লন্ডন যাচ্ছেন তামিম

অনলাইন ডেস্ক
২৫ জুলাই লন্ডন যাচ্ছেন তামিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত করেছেন। ২৫ জুলাই লন্ডন যাবেন এই বাঁ-হাতি ওপেনার।

কিছুদিন ধরেই পেটে ব্যথার সমস্যা অনুভব করছেন তামিম। বেশ কিছু দিন আগে হঠাৎ করেই একদিন এই সমস্যার মুখোমুখি হন। এরপর গেল কিছুদিন ব্যথাটা বেশ করার ফিরে এসেছে।

ঢাকায় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। প্যাথলজিক্যাল টেস্ট, সিটি স্ক্যানও করিয়েছেন। কিন্তু এতে ব্যথার কারণ জানা যায়নি।

সংবাদ মাধ্যমকে তামিম নিশ্চিত করেছেন, চিকিৎসার জন্য তিনি ২৫ জুলাই লন্ডন যাবেন। মঙ্গলবার লন্ডনের একজনের চিকিৎসকের সঙ্গে ভিডিও কলে নিজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন তামিম। এরপরই এই সিদ্ধান্ত নেন।

তিন দিন আগে সংবাদ মাধ্যমকে তামিম নিজের সমস্যা নিয়ে বলেছিলেন, ‘গত এক মাসে তিনবার এমন ব্যথা হয়েছে। এমন ব্যথা যে সোজা হয়ে দাঁড়াতে পারি না। বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি পারছি না। আরো কিছু পরীক্ষা করাতে চান। এন্ডোসকপি, কোলনস্কোপি আবার হাসপাতালে গিয়ে করাতে হবে।’

উপরে