বসুন্ধরা কিংসের এএফসি কাপের বাকি সব ম্যাচ মালদ্বীপে
করোনাভাইরাসের কারণে সব ধরনের ফুটবল স্থগিত করা হয়। তবে ধীরে ধীরে মাঠে ফিরেছে ফুটবল। আগামী অক্টোবর মাস থেকে মাঠে গড়াবে স্থগিত হওয়া এএফসি কাপের বাকি ম্যাচগুলোও। আর এএফসি কাপের ‘ই’গ্রুপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মালদ্বীপে। আজ মঙ্গলবার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘ই’গ্রুপের চারটি দলের মধ্যে দুটি দল মালদ্বীপের। তাই তিন দেশের যেকোনো একটি দেশে কিংবা নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো আয়োজনের কথা জানায় এশিয়ান ফুটবল কনফেডারেশন। ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল আগ্রহীদের। তবে বাংলাদশ ও ভারত কেউই আগ্রহ প্রকাশ করেনি। তাই একমাত্র দেশ হিসেবে মালদ্বীপ আগ্রহ প্রকাশ করায় তারাই আয়োজনের দায়িত্ব পায়। মালদ্বীপের জাতীয় স্টেডিয়াম এবং আদ্দু স্টেডিয়ামে গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ‘ই’ গ্রুপের চারটি দল হলো মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব (মালদ্বীপ), টিসি স্পোর্টস (মালদ্বীপ), চেন্নাই সিটি (ভারত) এবং বসুন্ধরা কিংস (বাংলাদেশ)। তবে কিছু নিয়ম মানার নির্দেশনা দিয়েছে এএফসি। দেশ ছাড়ার আগে প্রতিটি দলের ফুটবলার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করাতে হবে এবং মালদ্বীপে পৌঁছে সেখানে আবার করোনা পরীক্ষা করাতে হবে। ম্যাচ শুরু হওয়ার চার দিন আগে মালদ্বীপে যেতে হবে দলগুলোকে। আগামী ২৩ অক্টোবর মাজিয়া স্পোর্টস বনাম বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে পুনরায় মাঠে গড়াবে গ্রুপ পর্বের ম্যাচ। ২৬ ও ২৯ অক্টোবর চেন্নাই সিটির বিপক্ষে, আর ১ নভেম্বর টিসি স্পোর্টস এবং ৪ নভেম্বর মাজিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বসুন্ধরা। এর আগে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা