ক্রিকেটারদের জন্য খুলছে শেরেবাংলার দুয়ার
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পরপরই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করা হয়। লকডাউন শুরুর আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও কার্যত বন্ধ করে দেওয়া হয়। গত ২৬ মার্চ থেকেই মূলত নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে আছে দেশের হোম ক্রিকেট। গত এক-দেড় মাস ধরে বিসিবি কার্যালয় সচল হলেও শেরেবাংলায় প্রাণ ফেরেনি। এখনো মূল ফটকে ঝুলছে বিশাল তালা।
অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটছে। শেরেবাংলার নীরবতা ভাঙতে যাচ্ছে। স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন ক্রিকেটাররা। আগামী সপ্তাহ থেকেই মিরপুর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা। তবে শুরুতে ফিটনেস সম্পর্কিত কাজের সুযোগ পাবেন তারা। এবং অবশ্যই বিসিবি ডাকবে না ক্রিকেটারদের। বরং আগের মতোই নিরুত্সাহিত করবে বিসিবি। তার পরও নিজ ইচ্ছায় কেউ চাইলে জিম, রানিংয়ের জন্য মাঠ ব্যবহার করতে পারবেন।
ফিটনেসের জন্য ক্রিকেটারদের এসব সুযোগ-সুবিধা ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুযোগ-সুবিধা সব প্রস্তুত থাকলেও মিরপুর রেড জোনে থাকায় বিসিবি ক্রিকেটারদের নিরুত্সাহিত করেছে স্টেডিয়াম ব্যবহারে। ক্রিকেটাররা অবশ্য বসে নেই। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন অনেকেই। মুশফিকুর রহিম ফিটনেস, রানিং করছেন বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠে। তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনরাও থেমে নেই। নিজেদের মতো করে অনুশীলন করছেন তারা।
ক্রিকেটারদের বিচ্ছিন্নভাবে নানা জায়গায় অনুশীলনের চিত্র দেখেই নতুন করে ভেবেছে বিসিবি। সিদ্ধান্ত নিয়েছে মিরপুর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা মুশফিকদের জন্য আবার উন্মুক্ত করার। গতকাল জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের সুযোগ-সুবিধা আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। এর কারণ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, তখন আমরা আর বাড়তি সময় নষ্ট করব না সবকিছু প্রস্তুত করার জন্য। আমাদের সবকিছু প্রস্তুত। যেহেতু দেখছি যে প্লেয়াররা বাইরে বাইরে অনুশীলন করছে, যদিও আমরা বর্তমান পরিস্থিতিতে নিরুত্সাহিত করি, তার পরও বাইরে না করে অন্তত যদি করেও কেউ, নিজ ইচ্ছায়, নিজ দায়িত্বে আমাদের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারে।’
ক্রিকেটাররা ইচ্ছা প্রকাশ করলে সুযোগ দেবে বিসিবি। তবে এর জন্য গাইডলাইন তৈরি করা হচ্ছে। বিসিবির মেডিক্যাল বিভাগ ঠিক করে দেবে কীভাবে ক্রিকেটাররা জিম, মাঠ ব্যবহার করবেন। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘চাইলে এখানে (ফিটনেসের কাজ) করতে পারবে। সেক্ষেত্রে আমাদের ক্রিকেট অপারেশন্সকে তারা বলবে। ক্রিকেট অপারেশন্স বিভাগ আমাদের মেডিক্যাল কমিটির সঙ্গে কথা বলে তাদের সূচি ঠিক করে দেবে, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে করবে, সেগুলো দেখবে। যদিও এখনো আমরা নিরুত্সাহিত করি।’
অবশেষে কিছুটা আলোর রেখা দেখা দিল। স্টেডিয়ামের প্রাণ ক্রিকেটাররা। দ্রুতই তাদের পদচারণায় মুখর হতে পারে শেরেবাংলার প্রাঙ্গণ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা