অমিতাভের জন্য প্রার্থনা করে কটাক্ষের শিকার শোয়েব আখতার
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এ খবর সামনে আসতেই শনিবার রাত থেকেই অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে একের পর এক টুইট আসছে।
অগণিত অনুরাগী তো বটেই, গ্ল্যামার দুনিয়ার তারকা থেকে ক্রীড়াবিদ, রাজনীতিবিদ- প্রত্যেকেই এমন খবরে চিন্তা প্রকাশ করেছেন। তবে শুধু দেশবাসীই নয়, বিগ বি করোনা পজিটিভ হওয়ায় মন খারাপ প্রতিবেশী দেশগুলিরও।
টুইট করে যেমন অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। যদিও তার প্রার্থনাকে ভালভাবে নেননি এক ভারতীয় নেটিজেন। মোক্ষম জবাব দিয়ে তাদের মুখও অবশ্য বন্ধ করে দেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। করোনায় আক্রান্ত হওয়ার খবর টুইট করে নিজেই জানিয়েছিলেন বিগ বি। খবরটি শোনার পর অনেকের মতো বিগ বি’র আরোগ্য কামনা করে টুইট করেন শোয়েব। তিনি লেখেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনার জন্য প্রার্থনা করছি।
বলিউডের শাহেনশাহকে নিয়ে শোয়েবের এই প্রার্থনার টুইটের প্রশংসা করেন অনেকেই। তবে এক নেটিজেনের প্রতিক্রিয়া একদম উলটো। এমন একটা দুঃসংবাদের মধ্যে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনকে টেনে এনেছেন তিনি। ঢুকে পড়েছে সন্ত্রাসবাদের প্রসঙ্গ।
তার টুইটেই বোঝা যায়, তিনি পাকিস্তানের নাগরিক নন। ‘অ্যান্টম্যান’ নামের ওই প্রোফাইল থেকে পাকিস্তানি তারকার উদ্দেশে লেখা হয়, পাকিস্তানে জঙ্গিরা থাকে। তাই দ্রুত সুস্থতা কামনা করে কোনও প্রার্থনা চাই না।
তবে নেটিজেনের এমন আক্রমণে একেবারেই মেজাজ হারাননি এককালের সেরা পাক পেসার। বরং ঠান্ডা মাথাতেই ছুঁড়েছেন বাউন্সার। শোয়েব লেখেন, উপরওয়ালার স্বভাবই মানুষের প্রার্থনা শোনা। কে জানে কার প্রার্থনা কখন শোনেন। আপনি কাউকে লেবেল করে দিলেই সেটা লেবেল হয়ে যাবে না। উপরওয়ালা আপনার মঙ্গল করুন।
প্রাক্তন পাক পেসারের এমন জবাবের পর অবশ্য আর টু শব্দটি করেননি নেটদুনিয়ার ওই বাসিন্দা। উল্লেখ্য, অমিতাভ বচ্চনের পাশাপাশি করোনায় আক্রান্ত ছেলে অভিষেক বচ্চনও। রবিবার জুনিয়র বচ্চনের স্ত্রী তথা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যারও করোনার রিপোর্ট পজিটিভ আসে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা