পুঁজিবাজারে লেনদেন কমলেও বেড়েছে মূলধন
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সেই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকার বেশি।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩০১ কোটি ৪০ হাজার টাকা বা ০ দশমিক ৩৪ শতাংশ।
গত সপ্তাহের তুলনায় ডিএসইর সব সূচকও কমেছে। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪০ দশমিক ৫২ পয়েন্ট বা ০ দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৫ দশমিক ৮৬ পয়েন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ১৫ দশমিক ৪ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ।
সূচকের পতনের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩১ কোটি ৯ লাখ ৩০ হাজার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৬৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১১টি কোম্পানির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ০৪ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ১৯ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসি সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৮১ শতাংশ।
এ ছাড়া প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৫ কোটি ৭৩ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ১১ কোটি ৮৪ লাখ টাকা, গ্রামীণফোন লিমিটেড ১০ কোটি ৯৮ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৯ কোটি ৭৮ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ৮ কোটি ৫ লাখ টাকা, টেকনো ড্রাগ ৭ কোটি ১৪ লাখ টাকা, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ৬ কোটি ৭৫ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৭০ পয়সা অর্থাৎ ২২ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।
তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৩ টাকা ৯০ পয়সা বা ১৬ দশমিক ৭৪ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টাস লিমিটেড। এ ছাড়া ১ টাকা ৮০ পয়সা বা ১৪ দশমিক ৭৫ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ফু ওয়াং ফুড লিমিটেড। সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো ফু ওয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলেড স্টিলস লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, ইনট্রেকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরপতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা বা ১৫ দশমিক শূন্য ২১ শতাংশ কমেছে।
সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ১৪ টাকা ৬০ পয়সা বা ১০ দশমিক ৬৪ শতাংশ দরপতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। এ ছাড়া ২ টাকা ৪০ পয়সা বা ১০ দশমিক ৩৪ শতাংশ দরপতনে তৃতীয় স্থানে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি।
সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমেটেড।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির। কোম্পানিগুলো হলো অগ্নি সিস্টেম, খান ব্রাদার্স, বেক্সিমকো লিমিটেড, লাভেলো আইস্ক্রিম, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বিকন ফার্মা, এনআরবিসি ব্যাংক এবং স্কয়ার ফার্মা।
কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪১ টাকা ২০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ খান ব্রাদার্সের ৮ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৪২ টাকায়।
তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকোর ৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১১৫ টাকা ৬০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে লাভেলো আইস্ক্রিমের ৬ কোটি ১৭ লাখ টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৫ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৩ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা, বিকন ফার্মার ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা