রবির আইপিওতে আসতে আর কোনো বাধা নেই
পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য পাবলিক ইস্যু বিধিগুলোর কয়েকটি ধারা থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেডকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির জমা দেওয়া এক আবেদনের জবাবে সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে।
প্রাপ্ত তথ্যমতে, ১৩ কোটি ৬১ লাখ শেয়ার এম্প্লয়িস স্টক পারচেজ প্লান (ইএসপিপি) এর অধীনে রবির কর্মচারীদের দেওয়া হবে। যা আইপিওর অংশ হিসাবে বিবেচিত হবে। ইএসপিপি হল একটি কোম্পানি পরিচালিত প্রোগ্রাম। যা অংশগ্রহণকারীর কর্মচারীরা ছাড়ের মূল্যে কোম্পানির শেয়ার ক্রয় করতে পারে। কর্মচারীদের অংশ বাদ দিয়ে রবি ফিক্সড প্রাইস মেথড এর অধীনে সিকিউরিটিজ বিতরণ নিয়ম মেনে চলবে।
এছাড়া এর আগে, রবি ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) একটি নির্দেশ থেকে অব্যাহতি নিয়েছিল। যেখানে বলা ছিল যে আইপিও ইস্যুয়ারকে “শেয়ার মানে ডিপোজিট” এর বিপরীতে শেয়ার ইস্যু করতে হবে। তাছাড়া রবি তার কর্মীদের কাছে এই শর্ত নিয়ে শেয়ার বিক্রি করেছিল, যে বিএসইসি কোম্পানির আইপিও অনুমোদন করলেই তারা শেয়ার বরাদ্দ পাবে। অন্যথায়, কোম্পানি কর্মীদের টাকা ফেরত দেবে।
বিএসইসি কর্মীদের শেয়ারের জন্য লক-ইন এর সময় নির্ধারণ করে দেবে এবং আইপিও অনুমোদনের সময় অন্যান্য শর্তাদি উল্লেখ করবে।
এর আগে রবি আইপিওতে নতুন শেয়ার জারির মাধ্যমে বাজার থেকে ৫২৩ কোটি টাকা সংগ্রহের জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল। কোম্পানি ফেস ভ্যালু ১০ টাকার মূল্যে ৫২ কোটি ৩৮ লাখ নতুন শেয়ার ইস্যু করবে।
নতুন শেয়ারগুলোর মধ্যে, ৩৮ কোটি ৭৭ লাখ জনসাধারণের জন্য বরাদ্দ থাকবে। যা কোম্পানির পোস্ট-আইপিও শেয়ারের ৭.৪%। এরমধ্যে, কর্মীদের কাছে ইএসপিপির আওতায় ১৩ কোটি ৬১ লাখ শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে, যা পোস্ট-আইপিও শেয়ারের ২.৬%। একটি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর হিসাবে প্রোফাইল বাড়ানোর জন্য আইপিওর অর্থ রবির মূলধন তহবিলে ব্যয় করা হবে।
এদিকে ১৯৯৭ সালে টেলিকোম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) এর একটেল ব্র্যান্ড নামে কোম্পানিটি কাজ শুরু করে। ২০১০ সালে এটি রবি হিসাবে পুনর্নবীকরণিত হয় এবং কোম্পানির নাম পরিবর্তন করে রবি আজিয়াটা লিমিটেড করা হয়।
২০১৬ সালে এয়ারটেল বাংলাদেশের সাথে সংযুক্ত হওয়ার পরে কোম্পানিটি দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর হিসাবে আত্মপ্রকাশ করে এবং একই নাম ধরে রেখেছে। এই একীভূতকরণের কারণে বেশ কয়েক বছর লোকসানের পরে গত বছর কোম্পানি মুনাফা অর্জনে সহায়তা করেছে।
তাছাড়া মালয়েশিয়ার টেলিকম জায়ান্ট আজিয়াটা গ্রুপ বেরহাদের কাছে রবি আজিয়াটার ৬৮.৬৯% নিয়ন্ত্রণকারী শেয়ার রয়েছে। কোম্পানিটির অন্যান্য শেয়ারহোল্ডাররা হলেন দিল্লি ভিত্তিক ভারতী এয়ারটেল এবং টোকিও ভিত্তিক এনটিটি ডকোমো।
বর্তমানে রবির মূল প্রতিযোগী গ্রামীণফোন হ’ল একমাত্র টেলিকম অপারেটর যা বাংলাদেশি পুঁজিবাজারের তালিকাভুক্ত।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা